লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের পর পাটক্ষেতে মিলল শিশুর লাশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

লালমনিরহাট সদর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর পাটক্ষেত থেকে জুনায়েদ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ জুন) রাতে উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে ছেকনাপাড়া এলাকার একটি পাটক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ খুনিয়াগাছ ইউনিয়নে ছেকনাপাড়া এলাকার মো. দুলাল হোসেনের ছেলে। তার বাবা একজন অটোরিকশাচালক।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় শিশু জুনায়েদ বাড়ির বাইরে বের হয়। এর কিছুক্ষণ পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এর কয়েক ঘণ্টা পরেই পাটক্ষেতের ভেতরে শিশুটির মরদেহ দেখতে পায়। পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। শিশু জুনায়েদকে শ্বাসরোধে হত্যা করে লাশ পাটক্ষেতে ফেলে রাখা হয়েছে।

শিশুটির বাবা দুলাল হোসেন অভিযোগ করে বলেন, আমার ছেলেকে গলাটিপে হত্যা করে পাটক্ষেতে ফেলে রেখেছে। গলায় হাতের দাগ আছে। আমি এ হত্যার বিচার চাই।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক কালবেলাকে বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্তের জন্য তার নাম এখনই বলা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১০

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১১

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১২

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৩

‘মেসি ঈশ্বরের উপহার’

১৪

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৫

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৬

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৭

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১৯

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

২০
X