সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নানা আয়োজনে আ.লীগের প্লাটিনাম জয়ন্তী উদ্‌যাপন 

আ.লীগের প্লাটিনাম জয়ন্তী উদ্‌যাপনে সাতক্ষীরায় আনন্দ র‍্যালি। ছবি : কালবেলা
আ.লীগের প্লাটিনাম জয়ন্তী উদ্‌যাপনে সাতক্ষীরায় আনন্দ র‍্যালি। ছবি : কালবেলা

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আনন্দ র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী (৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) উদ্‌যাপন করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ।

রোববার (২৩ জুন) সকাল ১০টায় শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে বিকাল ৪টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু ও আ.হ.ম তারেক উদ্দীন, দপ্তর সম্পাদক শেখ হারুনার রশিদ, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জেএম ফাত্তাহ, মহিলাবিষয়ক সম্পাদক শিমুন শামস্ প্রমুখসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে সন্ধ্যা ৬টায় উপস্থিত সকল নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে করে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে মিলিত হয়। এ ছাড়া সন্ধ্যায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম ‘আওয়ামী লীগ’ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১০

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১১

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১২

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৩

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৪

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৫

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৬

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৭

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৮

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৯

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

২০
X