গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় ব্যবসায়ীসহ নিহত ২

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার (২৪ জুন) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বাটাজোড় বাইচখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের মাছ ব্যবসায়ী বরুন দাস এবং বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের বাসিন্দা ভ্যানচালক আয়নাল বেপারী ।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে আগরপুর থেকে মাছ কিনতে ব্যাটারিচালিত ভ্যানে করে গৌরনদীর মাহিলাড়া বাজারে যাচ্ছিলেন বরুন ও আয়নাল। পথিমধ্যে বাটাজোড় বাইচখোলা এলাকায় পৌঁছালে বরিশালগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়।

তিনি বলেন, ঘটনাস্থলে মাছ ব্যবসায়ী বরুন দাস ও ভ্যানচালক আয়নাল বেপারী নিহত হন। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১০

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১১

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১২

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

১৪

স্কুলছাত্রীকে অপহরণ-হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

১৫

শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী 

১৬

যে ৪ কারণে আজ আর্জেন্টিনাকে হারাতে পারে ইংল্যান্ড

১৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে রংপুরে থানায় অভিযোগ দিলেন এইচএসসি পরীক্ষার্থী

১৮

সিলেটে আদালত থেকে জামায়াতপন্থি ১৭ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ

১৯

হানিট্র্যাপ চক্রের দুই তরুণীসহ আটক ৪

২০
X