কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করায় ৫ নেতাকর্মী রিমান্ডে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনে পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তার ৫ নেতাকর্মীকে তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বিশ্বাস আসামিদের ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. সাকের হোসেন, রিফাত শেখ, আকরাম হোসেন বাদল, নূরজাহান আক্তার স্মৃতি ও সাদিয়া আফরিন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ অক্টোবর সকালে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় পল্টন মডেল থানার পরিদর্শক কাজী নাসিরুল আমিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১০

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১১

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১২

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৩

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৪

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৫

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৬

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৮

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৯

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

২০
X