কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাটর্নি জেনারেল হতে পারেন ব্যারিস্টার রাগীব

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। পুরোনো ছবি
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। পুরোনো ছবি

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী হতে পারেন পরবর্তী অ্যাটর্নি জেনারেল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া মিরপুর উপজেলার সন্তান ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। রাগীব রউফ চৌধুরীর পিতা, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরী।

আব্দুর রউফ ছিলেন এক দূরদর্শী রাজনীতিবিদ। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬২-এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, আইয়ুব বিরোধী সংগ্রাম, ’৬৯-এর গণঅভ্যুত্থান সবখানেই তার সাহসী ও নেতৃত্বদায়ী ভূমিকা ছিল। আশির দশকে তিনি সাতদলীয় জোটের অন্যতম নেতা এবং ১৯৯১ সালে বিএনপিতে যোগ দিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

এক বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারে জন্ম ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর। ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি, ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি, অতঃপর ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপরে ডিগ্রি অর্জন করে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।

২০২০ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোটে কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এবং আইন পেশায় টানা ২৩ বছরের সুনামগাথা যাত্রার স্বীকৃতি হিসেবে সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত তাকে “সিনিয়র অ্যাডভোকেট” উপাধিতে ভূষিত করে।

সামাজিক ও মানবিক কাজেও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর সক্রিয়তা প্রশংসনীয়। তিনি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং নানা সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে চলেছেন নীরবে, নিঃস্বার্থভাবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১০

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১১

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১২

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৩

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৪

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৫

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৬

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৭

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৮

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৯

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

২০
X