কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

পথচারীকে মারধরে রাশিয়ান তরুণী মনিকার বিরুদ্ধে মামলা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রকাশ্যে এক পথচারীকে মারধর ও হয়রানি করার অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম এ মামলাটির আবেদন করেন।

এসময় বাদীর জবানবন্দি রেকর্ড করে গুলশান থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্তে করে আগামী ৯ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। বাদী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম (সুমন) এতথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১০ মার্চ আনুমানিক বিকেল ৪টায় গুলশান-২ রয়েল ব্লু প্লাজার অপজিট চার রাস্তার মোড়ে এক নিরীহ বৃদ্ধ ব্যক্তি রাস্তা দিয়ে চলাফেরা করতেছিলেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আসামি টিকটক করার একপর্যায়ে বৃদ্ধ ব্যক্তির ব্যাগের কোনে আসামির গায়ে লাগে। সেই সময় আসামি বিনা উসকানিতে ও অন্যায়ভাবে ওই বৃদ্ধ পথচারীর উপর আক্রমণ করেন। তার কাছে থাকা ব্যাগ ছুড়ে মারে ও শারীরিকভাবে আঘাত করে মারধর করে। এর ফলে তিনি শারীরিক ও মানসিকভাবে অপমানিত ও আঘাতপ্রাপ্ত হয়। আসামি ইচ্ছাকৃতভাবে ওই ঘটনাটির ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ওই পথচারীকে অপমান ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১০

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

১২

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১৩

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১৪

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

১৫

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

১৬

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

১৭

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

১৮

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

১৯

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

২০
X