সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৬:১৩ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

সন্ত্রাসীদের আটক করতে চৌধুরী প্লাজায় পুলিশের অবস্থান। ছবি: কালবেলা
সন্ত্রাসীদের আটক করতে চৌধুরী প্লাজায় পুলিশের অবস্থান। ছবি: কালবেলা

আশুলিয়ার জামগড়ায় চাঁদা দাবি, অপহরণকে কেন্দ্র করে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিম্মি হওয়া ভবনের কেয়ারটেকারকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সকালে জামগড়ার চৌধুরী প্লাজায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কয়েকজন সন্ত্রাসী চৌধুরী প্লাজার পঞ্চম তলায় প্রবেশ করে। তারা ভবনের কেয়ারটেকার লিমাকে জিম্মি করে মালিকপক্ষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা লিমাকে সঙ্গে নিয়ে ভবনের বিভিন্ন লকারে টাকা খোঁজার চেষ্টা চালায়।

দীর্ঘ সময় কেয়ারটেকার লিমার কোনো খোঁজ না পেয়ে ভবনের লোকজনের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি আশুলিয়া থানায় জানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা লিমাকে সামনে রেখে বের হওয়ার চেষ্টা করে। এ সময় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত বাপ্পি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও গুলি চালায়। একপর্যায়ে লিমাকে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক-উত্তর) জাহাঙ্গীর আলম বলেন, বাপ্পি একাধিক মামলার আসামি। সকাল আনুমানিক ৭টার দিকে তিনি আরও তিন সহযোগীকে নিয়ে ভবনটিতে প্রবেশ করেন এবং কেয়ারটেকারকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা করেন। তবে পুলিশের উপস্থিতিতে তারা টাকা নিতে পারেনি। জিম্মিকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, পুলিশের প্রধান লক্ষ্য ছিল জিম্মিকে উদ্ধার করা। সে লক্ষ্য পূরণ হলেও গোলাগুলির মধ্যে প্রধান অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রকাশ্য দিবালোকে এ ঘটনার পর জামগড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কালবেলা/এইচআর/এমজে
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X