কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

হাম আতঙ্কে দেশ, শিশুদের দ্রুত টিকা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের 

হাম আতঙ্কে দেশ, শিশুদের দ্রুত টিকা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের। ছবি : সংগৃহীত
হাম আতঙ্কে দেশ, শিশুদের দ্রুত টিকা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের। ছবি : সংগৃহীত

সারা দেশে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হামের টিকা দিতে ব্যর্থতায় যে কমিটি হয়েছে তারা কী কাজ করছে দুই সপ্তাহ পর তার প্রতিবেদন দেখবেন হাইকোর্ট।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের বেঞ্চ আদেশটি প্রদান করেন।

এর আগে দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেই সঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়। ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।

রিটে বলা হয়, সময় মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ২১৬ শিশুর মৃত্যু হলো। এ সময়ে নিশ্চিত হামে ৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা মোট ৩১ হাজার ২৮ জন। এর মধ্যে চার হাজার ৬০৩ জনের হাম নিশ্চিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X