কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৬:৩০ পিএম
আপডেট : ০১ মে ২০২৬, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা বার নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনসিপির

চলছে ঢাকা বার নির্বাচনের ভোট গণণা । ছবি : সংগৃহীত
চলছে ঢাকা বার নির্বাচনের ভোট গণণা । ছবি : সংগৃহীত

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আইনি সেল ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স। জামায়াতের সঙ্গে জোট করে ঢাকা বার নির্বাচনে এবার সবুজ প্যানেলে নির্বাচন করে এনসিপি।

শুক্রবার (০১ মে) এনসিপির ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের মুখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত এ নির্বাচনের প্রতিটি ধাপে পূর্বপরিকল্পিত অনিয়ম, পক্ষপাতিত্ব ও ব্যাপক কারচুপি হয়েছে। নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি বিএনপি-সমর্থিত নীল প্যানেলের একচেটিয়া নিয়ন্ত্রণে ছিল। যেখানে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে এই কারচুপি করা হয়।

সংগঠনটি থেকে আরও বলা হয়, ‘ভোটগ্রহণ চলাকালে জাল ভোট প্রদান, বুথের ভিতরে প্রবেশ করে ভোটারদের ব্যালটে জোরপূর্বক সিল মারা, বিরোধী প্যানেলের কমিশনার ও এজেন্টদের বের করে দেওয়া, যাচাই বাচাই ছাড়াই ব্যালট বিতরণ এবং বহু ভোটারের ভোট আগেই জালিয়াতির মাধ্যমে প্রদান করার মতো গুরুতর অনিয়ম সংঘটিত হয়েছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি সুপরিকল্পিত ভোট ডাকাতির সামগ্রিক চিত্র, যা অতীতের ফ্যাসিবাদী শাসনামলের কালো অধ্যায়েরই পুনরাবৃত্তি।’

ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স থেকে বলা হয়, ‘সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো যে নীল প্যানেল অতীতে স্বৈরাচারী শাসনের অধীনে বিভিন্ন অনিয়ম, কারচুপি ও দমন-পীড়নের শিকার হয়েছিল, তারাই আজ একই কায়দায় নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।’

এসময় ভোট কারচুপির জন্য বিএনপি-সমর্থিত নীল প্যানেলকে দায়ী করে তীব্র প্রতিবাদ জানিয়ে এনসিপির এ সংগঠনটি থেকে বলা হয়, ‘জাল ভোট, বুথ টেম্পারিং এবং বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

এর আগে গত ২৯ ও ৩০ এপ্রিল দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে দুই দিন ব্যাপী ভোটগ্রহণ শেষ হয়। এ নির্বাচনে মোট ভোটার ২০ হাজার ৭৮৫ জন আইনজীবী। দুই দিনে ৭ হাজার ৬৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৩৪ শতাংশ। অর্থাৎ ভোট দেননি ৬৬ শতাংশ আইনজীবী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে ভোট ভোট গ্রহণ হয়। বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত আইনজীবীরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেলে) প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয় প্যানেলে ২৩ জন করে মোট ৪৬ জন ছাড়াও স্বতন্ত্র আটজন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে নির্বাচনে মাঠে নেই আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। প্যানেল না থাকলেও আওয়ামী সমর্থিত কয়েকজন আইনজীবী স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাইলে মনোনয়ন নিতে বাঁধার সম্মুখীন হন বলে গণমাধ্যমে অভিযোগ করেন কয়েকজন আইনজীবী।

নির্বাচনে বিএনপি জোট নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে জামায়াত-এনসিপি সমর্থিত ১১ জোটের সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস. এম. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক লড়ছেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালের ২৮ ও ২৯ ফেব্রুয়ারি সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। সেবার নির্বাচনে ৪৬ শতাংশ আইনজীবী ভোট দেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিতরা আদালতে আসা বন্ধ করে দেন। এতে সমিতির সব কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়। এই পরিস্থিতিতে ওই বছরের ১৩ আগস্ট অ্যাডহক কমিটি গঠন করেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। এরপর থেকেই তারা দায়িত্ব পালন করে আসছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

১০

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১১

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১২

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৩

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৪

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৫

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৬

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৭

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৮

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৯

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

২০
X