শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নদী দূষণ রোধে হাইকোর্টের রুল

নদী দূষণ। ছবি : সংগৃহীত
নদী দূষণ। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ফুলজোড়, করতোয়া ও বাঙ্গালী নদীর দূষণ বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

গতকাল রোববার (৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বেলার দায়ের করা এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলটি জারি করেন।

রুলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রায়গঞ্জ উপজেলার ধানগড়া, মহেশপুর ও চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া এলাকায় নদীর পানির রঙ পরিবর্তিত হয়ে দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন ব্যবহার ব্যাহত হচ্ছে এবং পানি সম্পূর্ণভাবে অনুপযোগী হয়ে উঠছে।

এতে এই তিন নদী এবং সংশ্লিষ্ট জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিভিন্ন স্থানে মাছ মরে ভেসে উঠছে এবং সাপ, ব্যাঙ, কাঁকড়া, শামুকসহ নানা জলজ প্রাণীর মৃত্যু ঘটছে।

দীর্ঘদিন ধরে অপরিশোধিত শিল্পবর্জ্য নদীতে নিঃসরণের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়। এর ফলে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী মারা যাচ্ছে এবং স্থানীয় জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

রুলে আদালত জানতে চেয়েছেন, নদী দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দূষণ প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর পূর্বে দূষণের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিলেও দূষণ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছে বেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১০

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১১

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১২

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৩

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৪

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৫

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৭

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৮

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

২০
X