কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে বিএনপি নেতা আজিজুল বারী ও আকরামুল

বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু। ছবি : সংগৃহীত
বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু। ছবি : সংগৃহীত

আত্মসমর্পণের পর বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, রাজধানীর পৃথক তিন থানার নাশকতার মামলায় আজিজুল বারী হেলালের মোট ছয় বছরের সাজা হয়। এরমধ্যে পল্টন থানার মামলায় দুই বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সাজা দেওয়া হয়। উত্তরা পূর্ব থানার মামলায় আড়াই বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সাজা দেওয়া হয়। নিউমার্কেট থানার মামলায় তার দেড় বছরের সাজা দেন আদালত।

এছাড়া আকরামুল হাসান মিন্টুকে পল্টন থানার মামলায় দুই বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সাজা দেওয়া হয়। রায়ের সময় পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এসব মামলায় তারা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত নিউমার্কেট থানার মামলায় আজিজুলের জামিন মঞ্জুর করেন। তবে তার অপর দুই মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া পল্টন থানার মামলায় আকরামুলের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

বিরতি শেষে ফের শুরু হবে ভোট গ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

১০

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

১১

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১২

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১৩

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১৪

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৫

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৬

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৭

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৮

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৯

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

২০
X