কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

খিলগাঁওয়ে দোকানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত আসামি ইসমাইল। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত আসামি ইসমাইল। ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় একটি দোকানে চাঁদাবাজির ঘটনায় দায়েরকৃত মামলায় এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম ইসমাইল (৩৬)।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে গ্রেপ্তারকৃত ইসমাইলসহ এজাহারনামীয় চারজন ও অজ্ঞাত ৩/৪ জন দুষ্কৃতকারী মেরাদিয়া এলাকায় ইয়াসিনের নামক এক ব্যক্তির দোকানে এসে ১ লাখ ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ইয়াসিনকে চড়-থাপ্পর দেয় ও প্রাণনাশের হুমকি দেয়। পরে তারা গত ৫ অক্টোবর রাতে তারা আবারও ইয়াসিনের দোকানে গিয়ে চাঁদা দাবি করে এবং চাঁদার টাকা না দিলে ব্যবসা পরিচালনা করতে দিবে না বলে হুমকি প্রদান করে। এ ঘটনায় গত ৬ অক্টোবর ইয়াসিনের অভিযোগের প্রেক্ষিতে খিলগাঁও থানায় একটি চাঁদাবাজির মামলা রুজু হয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় এজাহারনামীয় আসামি ইসমাইলের অবস্থান শনাক্ত করা হয় এবং অভিযান পরিচালনা করে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইসমাইলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১০

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১১

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১২

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৩

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৪

‘মেসি ঈশ্বরের উপহার’

১৫

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৬

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৮

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

২০
X