কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

খিলগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, কারণ জানাল পুলিশ

যমুনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত
যমুনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে তিলপাপাড়া এলাকায় চলন্ত যমুনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে এ হামলায় ট্রেনের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

এরই মধ্যে যমুনা এক্সপ্রেসে পাথর ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) এ ঘটনার বিষয়ে গণমাধ্যমকে বলেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।

তিনি বলেন, জামালপুরগামী যমুনা এক্সপ্রেস কমলাপুর থেকে ছাড়ার পর তিলপাপাড়া এলাকা পৌঁছালে ট্রেনটির জানালা লক্ষ্য করে একদল যুবক পাথর নিক্ষেপ করে। এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

তিনি বলেন, গত ৩০ নভেম্বর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক আহত হন। পরে ৪ ডিসেম্বর খিলগাঁও থানায় একটি মামলা হয়। সেই মামলায় একজন গ্রেপ্তার হলেও পরে তিনি জামিনে ছাড়া পান। এর জের ধরে একদল যুবক যমুনা এক্সপ্রেসের জানালা লক্ষ্য করে পাথর ছুড়েছেন।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনমাস্টার আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে থানার পুলিশকে জানানো হয়েছে। তুচ্ছ কারণে একদল দুর্বৃত্ত এর আগেও ট্রেনে পাথর ছুড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১২

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৩

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৪

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৫

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৭

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৮

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৯

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

২০
X