কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৪:১৮ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদ আমলের মামলায় জুলাইযোদ্ধা তরিকুল কারাগারে : ছাত্র-জনতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া 

এএসএম তরিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
এএসএম তরিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী এএসএম তরিকুল ইসলামকে বৃহস্পতিবার (২১ আগস্ট) গ্রেপ্তার করা হয়েছে। ২০১৩ সালে বিএনপি-জামায়াতের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে পুলিশ মামলা করে। সে মামলায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, গ্রেপ্তার এএসএম তরিকুল ইসলাম সম্প্রতি সুনামগঞ্জ দ্বিমুখী দাখিল মাদ্রাসায় অ্যাসিস্ট্যান্ট মৌলভী পোস্টে শিক্ষকতার চাকরিতে সুপারিশ পেয়েছেন। চাকরিতে যোগদানের জন্য মাদ্রাসায় যোগাযোগ করে তিনি বাড়িতে যান। বাড়িতে প্রবেশ করা মাত্রই তাকে গ্রেপ্তার করা হয়।

তার গ্রেপ্তারে জুলাই বিপ্লবে অংশ নেওয়া অ্যাক্টিভিস্ট ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শরীফ ওসমান হাদী, তাহমিদুল ইসলাম, পিনাকী ভট্টাচার্য, কবি আতিফ আবু বকর, ডা. শাফিনসহ আরও অনেকে তার দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন। জুলাই বিপ্লবী এবং এক দশক ধরে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সক্রিয় যোদ্ধার গ্রেপ্তার মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তারা।

গ্রেপ্তার তরিকুলের ছোট ভাই খালিদ মুহাম্মদ কালবেলা বলেন, ২০১৩ সালে বিএনপি-জামায়াতের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে অংশ নেওয়ার ঘটনার মামলায় আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। আগেও আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন তিনি প্রায় দুমাস কারাভোগ করেন এবং জামিন পান। এতদিন পরে কেন আওয়ামী আমলের মামলায় আমার ভাইকে সাজা ভোগ করতে হবে?

তিনি আরও বলেন, আওয়ামী আমলে পুলিশি নির্যাতনে আমার ভাই এখনো অসুস্থতায় ভুগছেন। আমার পুরো পরিবার মজলুম, অর্থনৈতিকভাবে চরম বিপর্যস্ত। তার চাকরির উপর আমার পরিবারের রুটিরুজি নির্ভর করছে। আমার ভাইয়ের বিরুদ্ধে করা মিথ্যা মামলা বাতিল এবং দ্রুত জামিন চাই।

গ্রেপ্তার তরিকুল টাঙ্গাইলের মধুপুর এলাকায় সজ্জন ও পরোপকারী তরুণ হিসেবে সুপরিচিত। তার গ্রেপ্তারে এলাকাবাসী ক্ষুব্ধ। এলাকাবাসী তার দ্রুত জামিন প্রদান এবং অতিসত্বর মিথ্যা মামলা বাতিলের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X