বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ডিডিএলজে’-র ৩০ বছর, সিমরান চরিত্র নিয়ে যা বললেন কাজল

‘ডিডিএলজে’-র ৩০ বছর, সিমরান চরিত্র নিয়ে যা বললেন কাজল। ছবি : সংগৃহীত
‘ডিডিএলজে’-র ৩০ বছর, সিমরান চরিত্র নিয়ে যা বললেন কাজল। ছবি : সংগৃহীত

বলিউডের কালজয়ী প্রেমকাহিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে) আজ পূর্ণ করল ৩০ বছর। শাহরুখ খান ও কাজল অভিনীত এই ছবিকে বলা হয় ভারতীয় রোম্যান্টিক সিনেমার ইতিহাসে এক মাইলফলক। তিন দশক পরও ছবিটি নিয়ে দর্শকের উন্মাদনা অটুট। এই বিশেষ উপলক্ষে সিমরান চরিত্রে অভিনয় করা কাজল জানালেন, সময় বদলালেও তিনি চরিত্রটিতে কোনো পরিবর্তন আনতে চাইতেন না।

কাজল বলেন, ‘আমরা যখন এই ছবিটা বানাচ্ছিলাম, তখন ভাবিইনি যে আমরা কোনো উত্তরাধিকার রেখে যাচ্ছি। আমরা শুধু একটা ভালো ছবি বানাতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি কৃতজ্ঞ, কারণ এত মানুষ এই ছবিকে ভালোবেসেছেন, একে নিজেদের জীবনের অংশ বানিয়েছেন।’

ছবির প্রভাব নিয়ে কাজল আরও বলেন, অনেকেই আমাকে বলেছেন, ‘ডিডিএলজে’ দেখতে গিয়েই তারা প্রেমে পড়েছিলেন। তাদের সন্তানদেরও এই সিনেমা দেখিয়েছেন, কারণ এটা তাদের জীবনের স্মৃতি হয়ে গেছে। এটা শুধু একটা ছবি নয়—এটা এখন অনেক পরিবারের প্রেমকাহিনির অংশ।

‘ডিডিএলজে’–এর সবচেয়ে বড় ঐতিহাসিক দিকগুলোর একটি হলো—মুম্বইয়ের মারাঠা মন্দির–এ ছবিটির নিরবচ্ছিন্ন প্রদর্শন, যা চলছে টানা তিন দশক ধরে। এ প্রসঙ্গে কাজল বলেন, ‘যদি আজও মারাঠা মন্দিরে এই সিনেমা চলছে এবং ঈশ্বর করুন যেন এটা চলতেই থাকে, সেটা সম্ভব হয়েছে কারণ সবাই এটাকে নিজেদের জীবনের অংশ করে তুলেছেন। প্রতিটি দর্শক ও ভক্তকে অসংখ্য ধন্যবাদ।’

সিমরান চরিত্রে কোনো পরিবর্তন আনতে চান কি না—এমন প্রশ্নে কাজল জানান, ‘আমি কিছুই পরিবর্তন করতাম না, না চরিত্রে, না গল্পে। এই ছবি ৩০ বছর আগে তৈরি হয়েছিল, সেই সময়ের প্রেক্ষাপটে যা একেবারে সঠিক ছিল। আজকের দিনে যদি বানানো হতো, তাহলে হয়তো একদম আলাদা গল্প হতো। কিন্তু ওই সময়, ওই ভাবনা ছাড়া ডিডিএলজে এমন হতো না।’

তিন দশক পেরিয়ে গেলেও রাজ আর সিমরানের ভালোবাসা আজও অমলিন। সিনেমার সংলাপ, সংগীত আর অনুভূতি—সবকিছু মিলিয়ে ‘ডিডিএলজে’ আজও বলিউড প্রেমকাহিনির এক অমর প্রতীক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X