কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সালমানের বিরুদ্ধে প্রথম প্রেমিকার গুরুতর অভিযোগ

সালমান খান ও সোমি আলি। ছবি : সংগৃহীত
সালমান খান ও সোমি আলি। ছবি : সংগৃহীত

বলিউড তারকা সালমান খানকে ঘিরে আবারও বিতর্ক। তার প্রাক্তন প্রেমিকা সোমি আলি এবারও সামনে এসে বিস্ফোরক অভিযোগ তুলেছেন অভিনেতার বিরুদ্ধে। একটি সাম্প্রতিক ভিডিওতে সোমি দাবি করেছেন, সালমান নাকি এখনো তাকে নানাভাবে হেনস্থা করছেন এবং অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দিচ্ছেন।

সোমির কথায়, ‘সালমান খান আমার পিছু ছাড়ছেন না। ২০২৫ সালেও তিনি আমাকে হুমকি দিচ্ছেন। এমনকি অচেনা নম্বর থেকেও ফোন করে ভয় দেখিয়েছেন।’

তিনি আরও বলেন, সালমান শুধু তাকেই নয়, তার এনজিও ‘নো মোর টিয়ার্স’-কেও অপমান করার চেষ্টা করছেন। সোমির দাবি, অভিনেতা তাকে বলিউডে বয়কট করেছেন, যার ফলে অনেকেই তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এখন তো সালমান হলিউডেও একই কাজ শুরু করেছেন, অভিযোগ সোমির।

সোমি আরও জানান, তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল ১৯৯৮ সালে, কারণ সালমান নাকি তার সঙ্গে প্রতারণা করেছিলেন। কিন্তু এত বছর পরেও অভিনেতা তাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। তার অভিযোগ, সালমান এখন তার সৎ বোন ও ভাগ্নের সঙ্গেও যোগাযোগ রাখছেন এবং মুম্বাইয়ে তার চরিত্র নিয়েও কটাক্ষ করছেন।

তিনি বলেন, ‘আমি এই মিথ্যে অভিযোগ আর সহ্য করতে পারছি না। সকলে যেন বিচার করেন।’ তবে এই বিষয়ে সালমান খানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X