বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

হারমান সিধু। ছবি : সংগৃহীত
হারমান সিধু। ছবি : সংগৃহীত

এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক হারমান সিধু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মানসা থেকে নিজের গ্রাম খিয়ালায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, হারমানের গাড়ির সঙ্গে একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল, গায়ক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত করা না গেলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দুর্ঘটনার পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ মানসা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

হারমান সিধু মূলত তার হিট ট্র্যাক ‘পেপার তে পিয়ার’ দিয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। এই গানটি তাকে একজন পরিচিত মঞ্চ শিল্পী হিসেবে প্রতিষ্ঠা এনে দেয়। এছাড়াও তিনি জনপ্রিয় গায়িকা মিস পূজার সঙ্গে একাধিক মিউজিক অ্যালবামে কাজ করেছেন, যা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে। তার অন্যান্য উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘কই চক্কর নাই’, ‘বেবে বাপু’, ‘বাব্বার শের’ এবং ‘মুলতান ভিএস রাশিয়া’।

ব্যক্তিগত জীবনে হারমান স্ত্রী ও এক ছোট মেয়ে রেখে গেছেন। তবে ক্যারিয়ারের পাশাপাশি বিতর্কেও জড়িয়েছিলেন তিনি। এর আগে ২০১৮ সালে মাদকসহ বন্ধুদের সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং স্থানীয় আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছিল।

তরুণ এই গায়কের আকস্মিক মৃত্যুতে পাঞ্জাবি সংগীতঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X