বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন শহিদ কাপুরের স্ত্রী

শহিদ কাপুর ও মীরা রাজপুত I ছবি: সংগৃহীত
শহিদ কাপুর ও মীরা রাজপুত I ছবি: সংগৃহীত

রসিকতা আর খোলামেলা মন্তব্যে যিনি বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন, তিনি হলেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। এবার তার একটি ইউটিউব ভ্লগ ঘিরেই তৈরি হয়েছে নতুন চর্চা। ক্যামেরার সামনে হঠাৎ করেই উদ্যোক্তা ও বলিউড অভিনেতা শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতকে দেখে এমন মুগ্ধ হয়ে যান ফারাহ, যে হাসি-ঠাট্টার ছলেই দিয়ে বসেন নায়িকা হওয়ার প্রস্তাব! সেই স্বতঃস্ফূর্ত মুহূর্তই এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

প্রকাশিত সে ভ্লগে দেখা যায়, সাধারণ কিন্তু স্টাইলিশ পোশাকে ফারাহ খানের অ্যাপার্টমেন্টে প্রবেশ করছেন মীরা। তাকে দেখেই হাসিমুখে স্বাগত জানান ফারাহ এবং সঙ্গে সঙ্গেই প্রশংসায় ভরিয়ে দেন।

নিজের স্বভাবসিদ্ধ রসিক ভঙ্গিতে ফারাহ বলেন, ‘মীরা দেখতে একেবারেই নায়িকার মতো এবং চাইলে অনায়াসেই বড় পর্দায় অভিনয় করতে পারেন।’

ফারাহকে বলতে শোনা যায়, ‘মীরা, তুমি তো নায়িকা হতে পারো। আমার ছবিতে একটা চরিত্র করো।’ এই অপ্রত্যাশিত প্রশংসায় কিছুটা লাজুক হয়ে পড়েন মীরা। তবে হাসিমুখে বিষয়টি সামলান তিনি। ভদ্রভাবেই প্রস্তাবটি গ্রহণের ভঙ্গি দেখালেও তিনি জানান, আপাতত অভিনয়ে আসার কোনো পরিকল্পনা নেই তার।

প্রকাশিত সেই ভ্লগে মীরার পাশাপাশি উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর ও নীতু কাপুরের কন্যা রিদ্ধিমা কাপুর সাহনি এবং তার মেয়ে সমারা সাহনি। পুরো ভিডিওজুড়েই ছিল বন্ধুত্বপূর্ণ পরিবেশ ।

ফারাহ খান বলিউডের অন্যতম সফল নির্মাতা ও কোরিওগ্রাফার। ২০০৪ সালে ‘ম্যায় হুঁ না’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এরপর ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে দীপিকা পাড়ুকোনের বলিউড অভিষেক করান ফারাহ। পাশাপাশি ‘হ্যাপি নিউ ইয়ার’–এর মতো হিট ছবিও রয়েছে তার ঝুলিতে।

এদিকে ২০১৫ সালের জুলাই মাসে অভিনেতা শহিদ কাপুরকে বিয়ের পর প্রথমবার আলোচনার কেন্দ্রে আসেন মীরা রাজপুত। পারিবারিক উদ্যোগে হওয়া এই বিয়ের পর তাদের সংসারে আসে দুই সন্তান— মেয়ে মিশা এবং ছেলে জাইন।

গত কয়েক বছরে মীরা নিজেকে শুধুমাত্র একজন তারকার স্ত্রী হিসেবেই নয়, বরং একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নিজের ব্যবসা ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি তৈরি করেছেন আলাদা পরিচিতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X