বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আইনি বিপাকে শহিদের ‘ও রোমিও’

শহিদ কাপুর I ছবি : সংগৃহীত
শহিদ কাপুর I ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। যিনি ভার্সেটাইল চরিত্রে অভিনয় করে বহু আগে থেকে ভক্তদের হৃদয় জয় করে আছেন। তার অভিনীত সিনেমা মানেই টানটান উত্তেজনা বিরাজ করে সিনেমা হলগুলোতে। যার প্রমাণ হিসেবে দেখতে পাই সাম্প্রতিক সময়ে মুক্তি প্রাপ্ত সিনেমা কাবির সিং ও দেভা সিনেমায় তার অনবদ্য উপস্থিতিতে। তারই পরিপ্রেক্ষিতে আসন্ন সিনেমা ‘ও রোমিও’ নিয়েও ব্যাপক আগ্রহ ছিল সিনেপ্রেমীদের মাঝে। কিন্তু এবার আসন্ন সেই সিনেমা নিয়ে বিপাকে পড়েছেন শহিদ কাপুর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আশির দশকের মুম্বাইয়ের ত্রাস ও আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার হুসেন উস্তেরার জীবনের ছায়া অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। হুসেন ছিলেন কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী। তবে পরবর্তীতে দাউদের হাতেই তার মৃত্যু হয় বলে ইতিহাসে প্রচলিত রয়েছে। পর্দায় এই হুসেন উস্তেরার চরিত্রেই অভিনয় করছেন শহিদ কাপুর।

সিনেমাটি নিয়ে আপত্তির মূল কারণ হিসেবে সামনে এসেছেন হুসেন উস্তেরার মেয়ে সনোবর। তার দাবি, তার বাবার জীবনকে পর্দায় যেভাবে চিত্রায়িত করা হয়েছে, তা নিয়ে পরিবারের কোনো অনুমতি নেওয়া হয়নি। এই অভিযোগে তিনি ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন। একইসঙ্গে মানহানি ও অন্যান্য ক্ষতির কারণ দেখিয়ে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

সনোবর জানিয়ে দিয়েছেন, আর্থিক ক্ষতিপূরণ তো বটেই, তার লিখিত অনুমতি ছাড়া এই সিনেমা কোনোভাবেই মুক্তি দেওয়া যাবে না। শহিদের চরিত্রটি নিয়ে যে ধরনের নেতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতেই আপত্তি জানিয়েছেন তিনি।

এদিকে সিনেমার নির্মাতা এখনো প্রকাশ্যে স্বীকার করেননি যে এটি হুসেন উস্তেরার বায়োপিক। তবে টিজার প্রকাশের সময় তারা জানিয়েছিলেন, সিনেমাটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। এখন এই আইনি লড়াইয়ের মুখে দাঁড়িয়ে সিনেমাটির মুক্তি পিছিয়ে যায় কি না, সেটাই দেখার বিষয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X