বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভিন্নরূপে শহিদ কাপুর

শহিদ কাপুরI ছবি : সংগৃহীত
শহিদ কাপুরI ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। ভার্সেটাইল অভিনয় দক্ষতার কারণে দর্শক হৃদয়ে তার গ্রহণযোগ্যতা বেশ প্রশংসনীয়। ‘কাবীর সিং’ ও ‘দেবা’ সিনেমার পর এবার ফের বড় পর্দায় ‘ও রোমিও’ সিনেমা দিয়ে ভক্তদের চমক দিতে আসছেন শহিদ কাপুর। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ফার্স্ট লুক পোস্টার, যা দেখে বেশ উচ্ছ্বাসিত সিনে-ভক্তরা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নির্মাতা বিশাল ভরদ্বাজের সঙ্গে আবার জুটিবেঁধে কাজ করছেন শহিদ কাপুর। তারই ফল স্বরূপ আসন্ন অ্যাকশন থ্রিলারে বি-টাউনের এই সুদর্শন অভিনেতাকে এবার দেখা যাবে এক রুক্ষ লুকে। সম্প্রতি প্রকাশিত সেই পোস্টারে শহিদকে দেখা যায়, একেবারে বিদ্রোহী ভঙ্গিতে। দেখে মনে হচ্ছে, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ে নামতে তিনি পুরোপুরি প্রস্তুত।

পোস্টারে শহিদ তার সুঠাম, পেশিবহুল শরীর ও ভয়ংকর মুখভঙ্গি প্রদর্শন করেছেন, যা প্রতিপক্ষকে আতঙ্কিত করার জন্য যথেষ্ট। তবে কাবীর সিং খ্যাত এই অভিনেতার শরীরজুড়ে ফুল-বডি ট্যাটুও চোখে পড়ে। সিনে-বিশ্লেষকরা বলছেন, কোনো সিনেমার জন্য এই প্রথম এমন বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে গেছেন শহিদ। শরীর গঠনে তিনি ব্যাপক পরিশ্রম করেছেন, যার ছাপ স্পষ্টভাবে ধরা পড়েছে পোস্টারে।

বিশাল ভরদ্বাজের পরিচালনায় নির্মিত এ সিনেমায় শহিদ কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, গৌরব শর্মা, নানা পাটেকরসহ আরও অনেকে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X