কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

তারা-বীরের বিচ্ছেদ নিয়ে গুঞ্জনে সিলমোহর

তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়াI ছবি : সংগৃহীত
তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়াI ছবি : সংগৃহীত

আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পর বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়ার রসায়ন জমে উঠেছিল বেশ। বি-টাউনের অলি-গলিতে কান পাতলেই শোনা যেত তাদের রোমান্সের খবর। কিন্তু সেই প্রেমে কি এবার ভাটার টান? প্রেমিক বীরের জন্মদিনের পার্টিতে অভিনেত্রী তারার রহস্যজনক অনুপস্থিতি অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। টিনসেল টাউনের জোর গুঞ্জন— এপি ধিলোঁর সঙ্গে তারার ঘনিষ্ঠতাই কাল হয়ে দাঁড়িয়েছে এই সম্পর্কে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ছিল বীর পাহাড়িয়ার জন্মদিন। বন্ধুবান্ধব ও প্রিয়জনদের নিয়ে ধুমধাম করে সেলিব্রেশনে মেতেছিলেন তিনি। কিন্তু এই বিশেষ দিনে যার থাকার কথা ছিল সবার আগে, সেই ‘প্রেমিকা’ তারার দেখা মেলেনি পুরো পার্টিতে। ভিড়ের মাঝে তারার এই গরহাজিরা কারোরই চোখ এড়ায়নি। এতদিন ধরে চলা বিচ্ছেদের গুঞ্জনে এই ঘটনা যেন ঘৃতাহুতি দিল। নেটিজেনরা বলছেন, প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত থাকা মানে— সম্পর্ক আর নেই, বিচ্ছেদ প্রায় নিশ্চিত।

ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে বড়দিনের মৌসুমে। মুম্বাইয়ের একটি কনসার্টে গায়ক এপি ধিলোঁর সঙ্গে মঞ্চে পারফর্ম করছিলেন তারা। পারফরম্যান্সের এক পর্যায়ে দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। অভিযোগ, মঞ্চে যখন ধিলোঁ তারাকে জাপটে ধরে চুমু খাচ্ছিলেন, তখন দর্শকাসনে বসে থাকা প্রেমিক বীরের মুখ ‘হতভম্ব’ হয়ে গিয়েছিল। প্রেমিকার এমন কাণ্ডে তিনি যে বেশ অস্বস্তিতে পড়েছিলেন, সেই ভিডিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।

বলিপাড়ার একাংশের মতে, জনসমক্ষে ধিলোঁর সঙ্গে তারার এই ‘অনস্টেজ’ মাখামাখি মেনে নিতে পারেননি বীর। সেখান থেকেই দূরত্বের শুরু। যদিও তাদের কমন ফ্রেন্ড ওরি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি।

জন্মদিনের পার্টিতে তারার অনুপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলো নিয়ে ভক্তরা প্রশ্ন তুললেও, এখন পর্যন্ত মুখ খোলেননি বীর বা তারা কেউই। তবে এই নিশ্চুপ থাকাই বিচ্ছেদ জল্পনার পালে হাওয়া দিচ্ছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও, ‘যা রটে তার কিছুটা তো বটে’— এমনটাই মনে করছেন সিনেপ্রেমীরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X