বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার সাইফের বিপরীতে মিমি চক্রবর্তী

সাইফ আলি খান ও মিমি চক্রবর্তী I ছবি : সংগৃহীত
সাইফ আলি খান ও মিমি চক্রবর্তী I ছবি : সংগৃহীত

ভারতের গণতন্ত্রের শিকড়ে ফিরে যাওয়ার এক আবেগঘন যাত্রার ইঙ্গিত দিল নেটফ্লিক্স। রাহুল ঢোলাকিয়া রচিত ও পরিচালিত আসন্ন ছবি ‘হাম হিন্দুস্তানি’-র প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশটির ইতিহাসের এক অনুচ্চারিত অধ্যায়—স্বাধীন ভারতের প্রথম নির্বাচন।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই ছবির ঝলক শেয়ার করে নেটফ্লিক্স সোশ্যাল মিডিয়ার ক্যাপশনে লিখেছে, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্মাণকথা। ভারতের একেবারে প্রথম নির্বাচনের অজানা গল্প।’

প্রকাশিত ঝলকে সাইফ আলি খানের লুক যেমন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, তেমনই বিশেষ নজর কেড়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। শাড়িতে তার লুক দেখে অনুরাগীদের একাংশের মনে পড়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’-র কথা। টালিউডের গণ্ডি পেরিয়ে আগেও হিন্দি ছবিতে কাজ করেছেন মিমি, তবে এবার সাইফ আলি খানের সঙ্গে তার চরিত্র কী হবে—তা জানতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। পাশাপাশি প্রশ্ন উঠছে, বলিউডে কি এবার নিয়মিত দেখা যাবে মিমিকে?

ছবিটি নিয়ে নির্মাতা জানিয়েছেন, ‘হাম হিন্দুস্তানি’-র কেন্দ্রে রয়েছে স্বাধীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ও ভোটাধিকার। সাধারণ মানুষের চোখ দিয়ে দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনের গল্প তুলে ধরাই এই ছবির মূল উদ্দেশ্য। প্রযোজক সংস্থার ভাষায়, এটি বিশ্বাস, সাহস এবং সম্মিলিত প্রচেষ্টার এমন এক কাহিনি, যা রাহুল ঢোলাকিয়ার দৃষ্টিভঙ্গির সাহায্যে নেটফ্লিক্সের মাধ্যমে বিশ্বদর্শকের সামনে তুলে ধরতে পেরে আমরা গর্বিত।

এই ছবিতে আরও অভিনয় করেছেন প্রতীক গান্ধী, দীপক ডোব্রিয়াল, সারিকা এবং শ্রদ্ধা ডাঙ্গার প্রমুখ।

ইতিহাস, রাজনীতি ও মানবিক আবেগের মেলবন্ধনে তৈরি ‘হাম হিন্দুস্তানি’ যে দর্শকদের নতুন করে ভাবাবে—তার ইঙ্গিত মিলছে প্রথম ঝলকেই। এখন শুধু অপেক্ষা, এই ঐতিহাসিক গল্প কবে পূর্ণাঙ্গভাবে পর্দায় ধরা দেবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১০

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

১১

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১২

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১৩

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

১৪

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১৫

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা

১৬

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১৭

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৮

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৯

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

২০
X