বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সাত বছর পর পুলিশ রূপে সাইফ আলি খান

সাইফ আলি খান । ছবি : সংগৃহীত
সাইফ আলি খান । ছবি : সংগৃহীত

সাত বছরের দীর্ঘ অপেক্ষা শেষে আর টানটান উত্তেজনা নিয়ে আবারও সেই চিরচেনা পুলিশের পোশাকে ফিরছেন বলিউড নবাব সাইফ আলি খান। ‘স্যাক্রেড গেমস’-এর সারতাজ সিংয়ের সেই তেজ আর দুর্ধর্ষ অভিনয়ের স্মৃতি যখন ভক্তদের মনে আজও অমলিন, ঠিক তখনই নেটফ্লিক্সের পর্দায় নতুন ভাবে ঝড় তুলতে আসছে তার অভিনীত ছবি ‘কর্তব্য’। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে এই সিনেমার স্ট্রিমিং।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটির মূল কেন্দ্রে রয়েছেন একজন পুলিশ অফিসার, যিনি পেশাগত দায়িত্ব ও পরিবারের নিরাপত্তার এক কঠিন দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। দেশের প্রত্যন্ত অঞ্চলের পটভূমিতে নির্মিত এই ছবিতে দেখানো হয়েছে, আইন ও সত্য রক্ষার লড়াইয়ে একজন মানুষকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়। সাইফ এখানে একটি বহুমাত্রিক ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন।

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন পুলকিত। সাইফের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে রসিকা দুগ্গাল, সঞ্জয় মিশ্র, জাকির হোসেন ও মনীশ চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতাদের।

এদিকে নেটফ্লিক্সে সাইফের আরো একটি কাজ মুক্তির অপেক্ষায় আছে, যার নাম ‘হাম হিন্দুস্তানি’। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে তিনি প্রথম প্রধান নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করেছেন। এ ছাড়া বড় পর্দায় অক্ষয় কুমারের সঙ্গে সাইফের ‘হাইওয়ান’ ছবিটিও এ বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালে বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১০

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১১

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১২

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৩

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৪

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৭

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৮

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৯

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

২০
X