বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কেউ কাজ দিতে চায়নি, ভেবেছিলাম ক্যারিয়ার শেষ : রিয়া

রিয়া চক্রবর্তী I ছবি : সংগৃহীত
রিয়া চক্রবর্তী I ছবি : সংগৃহীত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ঝড় বয়ে গেছে তার ওপর দিয়ে। জেল খেটেছেন ২৭ দিন, সয়েছেন তীব্র সামাজিক রোষানল। দীর্ঘ ৭ বছর কেউ তাকে কাজে নেয়নি। অবশেষে সব অন্ধকার কাটিয়ে মূলধারার অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী। পরিচালক হংসল মেহতার হাত ধরে ‘ফ্যামিলি বিজনেস’ ওয়েব সিরিজ দিয়ে পর্দায় প্রত্যাবর্তন ঘটছে তার।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেত্রী। রিয়া বলেন, অভিনয়ের স্বপ্নটা আমাকে ছেড়ে দিতে হয়েছিল। কারণ কেউ আমার সঙ্গে কাজ করতে চায়নি। আমি ভেবেছিলাম আমার ক্যারিয়ার শেষ। তিনি আরও জানান, হংসল মেহতা যখন তাকে প্রস্তাব দেন, তখন তিনি বলেছিলেন যে তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন। কিন্তু পরিচালকের উৎসাহেই তিনি ফের ক্যামেরার সামনে দাঁড়ানোর সাহস পান।

কঠিন সময়ে পাশে থাকার জন্য বান্ধবী শিবানি দান্ডেকারের প্রতি কৃতজ্ঞতা জানান রিয়া। তিনি বলেন, শিবানি আমাকে সাপোর্ট করতে গিয়ে নিজের কাজ পর্যন্ত হারিয়েছে। আমি মানুষের সবচেয়ে খারাপ দিকটাও দেখেছি, আবার মানবতার সুন্দর রূপটাও দেখেছি।নেটফ্লিক্সে চলতি বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা রয়েছে অনিল কাপুর ও বিজয় বর্মা অভিনীত এই সিরিজটির।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X