কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে এবার জ্বলজ্বল করবে এক ভারতীয় তারকার উপস্থিতি। হলিউডের মহাযজ্ঞখ্যাত একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার-এর ৯৮তম আসরে পুরস্কার উপস্থাপক হিসেবে দেখা যাবে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে।

শুক্রবার (০৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক উচ্ছ্বসিত পোস্টে নিজেই সুখবরটি জানিয়েছেন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী। আর সে ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস, কারণ আবারও বিশ্বমঞ্চে ভারতীয় প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ১৫ মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে জমকালো এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের অস্কারের আসরে প্রিয়াঙ্কার পাশাপাশি উপস্থাপক হিসেবে আরও দেখা যাবে হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে, রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর মতো খ্যাতিমান তারকাদের। বিশেষ করে রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর একসঙ্গে মঞ্চে উপস্থিতি ‘আয়রন ম্যান’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য বড় চমক হতে যাচ্ছে।

প্রিয়াঙ্কা তার পোস্টে আসন্ন এই অনুষ্ঠানের জন্য নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে চলতি বছরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসেও কে-পপ তারকা লিসার সঙ্গে পুরস্কার উপস্থাপনা করে বিশ্বমঞ্চে নিজের জোরালো উপস্থিতির জানান দিয়েছিলেন এই অভিনেত্রী।

ভারতীয় তারকা হিসেবে প্রিয়াঙ্কার আগে ৯৫তম অস্কারে উপস্থাপক হিসেবে মঞ্চে ছিলেন দীপিকা পাড়ুকোন। সেই আসরে তিনি ‘আরআরআর’ সিনেমার বিশ্বখ্যাত গান ‘নাটু নাটু’র পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবারের ৯৮তম অস্কার আসরের সঞ্চালনায় আরও থাকবেন জনপ্রিয় উপস্থাপক কোনান ও’ব্রায়েন।

উল্লেখ্য, এই বছর ১৬টি মনোনয়ন নিয়ে অস্কারের দৌড়ে শীর্ষে রয়েছে ‘সিনার্স’ সিনেমাটি। সেরা অভিনেতা ও অভিনেত্রী বিভাগে তিমোথি শালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেসি বাকলির মতো তারকারা লড়াই করছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X