বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সোশ্যাল মিডিয়া নিয়ে উদ্বিগ্ন আমির খান

আমির খান। ছবি : সংগৃহীত
আমির খান। ছবি : সংগৃহীত

রূপালি পর্দায় তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’। অভিনয়ের নিখুঁত দক্ষতা আর গল্প বাছাইয়ের ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গির জন্য বরাবরই আলাদা করে নজর কাড়েন আমির খান। তারে জামিন পার থেকে থ্রি ইডিয়টস—প্রতিটি সিনেমার মাধ্যমে তিনি শুধু বিনোদনই দেননি, দর্শকদের সামনে তুলে ধরেছেন সমাজ ও জীবনের গভীর বাস্তবতা। তবে এবার পর্দার কোনো গল্প নয়, বরং নিজের জীবনের এক কঠিন ও অপ্রকাশিত সত্য নিয়ে মুখ খুললেন এই বলিউড সুপারস্টার— যা শুনে নতুন করে আলোচনায় উঠেছেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ‘লোকমত মহারাষ্ট্রিয়ান অব দ্য ইয়ার’ অনুষ্ঠানে হাজির হয়ে আমির খান বর্তমান প্রজন্মের ডিজিটাল অভ্যাস ও এর নেতিবাচক প্রভাব নিয়ে খোলামেলা আলোচনা করেন।

নিজের দৈনন্দিন অভ্যাসের পরিবর্তন নিয়ে আক্ষেপ করে আমির খান বলেন, ‘আগে আমি সপ্তাহে অন্তত দু-তিনটি বই পড়তাম। শুটিংয়ে যাওয়ার পথে কিংবা সকালের নাস্তার টেবিলে ব্যস্ততার মাঝেও পড়ার অভ্যাস ছিল। কিন্তু এখন আমি হয় ইউটিউবে সময় নষ্ট করছি, না হয় ইনস্টাগ্রাম রিল দেখছি! সোশ্যাল মিডিয়া এত বেশি ঘাঁটা উচিত নয় জেনেও আমি সেই ফাঁদে পা দিচ্ছি।’

তার কথায়, ‘অ্যালগরিদম আপনার পছন্দ অনুযায়ী সব আকর্ষণীয় ভিডিও সামনে নিয়ে আসে। আর আপনিও সেই মোহে হারিয়ে যান। এটা অনেকটা মানুষকে সম্মোহন করার মতো।

আমি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে নই কিন্তু এখন এটি নিয়ে ভাবার সময় এসেছে। বিশ্বের অনেক দেশই শিশুদের সুরক্ষায় ডিজিটাল মাধ্যম নিয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে। কারণ, এভাবে শিশুমন ও মস্তিষ্ক দূষিত হচ্ছে।’

তিনি বলেন, ‘অপরাধ বা দুর্নীতি কেবল আমাদের দেশের সমস্যা নয়, এটি মনস্তত্ত্বের একটি স্তর। দুর্নীতি শুধু টাকা-পয়সার হয় না, বরং চিন্তা ও মানসিকতারও হয়। যেমনটা আমরা ইদানীং এপস্টেইন ফাইলস নিয়ে জানতে পারছি।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X