বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০১:৪৪ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আনুশকা শেঠি

আনুশকা শেঠি। ছবি : সংগৃহীত
আনুশকা শেঠি। ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে বিয়ের গুঞ্জন যেন নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে, আর মাঝেমধ্যেই ছড়িয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে এতদিন সেসব গুঞ্জন বাস্তবে রূপ না নিলেও, সম্প্রতি আবারও বিয়ের খবর ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী। নতুন করে ছড়িয়ে পড়া এই খবরে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনেও সৃষ্টি হয়েছে ব্যাপক উত্তেজনা।

সিয়াসাত ডটকম সূত্রে জানা যায়, অবশেষে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন ‘বাহুবলি’ তারকা আনুশকা শেঠি। এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ভাবছেন এই অভিনেত্রী। এই ব্যবসায়ী অভিনেত্রীর পরিবারের পরিচিত। এখন দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা চলছে। দুজনের সম্মতিতেই বিয়ে ঠিক হতে পারে।

আরও জানা যায়, পাত্র প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। আনুশকা শেঠির পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিয়ের দিন-তারিখ চূড়ান্ত হলে, ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুই পরিবারের সদস্য ও চলচ্চিত্র জগতের কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন।”

আনুশকা শেঠি বরবরই তার ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছেন। প্রেম-বিয়ে নিয়ে নানা সময়ে নানা কথা সামনে এলেও খুব কমই এসব বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। ফলে তার বিয়ে নিয়ে নতুন কোনো খবর এলেই মানুষের কৌতূহল বেড়ে যায়। এবারো তার ব্যতিক্রম নয়। তবে এখনো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে আছেন আনুশকা।

বলে রাখা ভালো, বহুল আলোচিত ‘বাহুবলি’ সিনেমায় অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা চরিত্র রূপায়ন করেন অভিনেতা প্রভাস ও আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা।

‘বাহুবলি-টু’ মুক্তির পর প্রভাস ও আনুশকার প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন চাউর হতে থাকে। তাছাড়া দুজনই এখনো অবিবাহিত। দুয়ে দুয়ে চার মিলিয়ে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। যদিও পরবর্তীতে দুজনই এই গুঞ্জন অস্বীকার করেন। আনুশকা শেঠি এক সাক্ষাৎকারে বলেছিলেন—“আমি প্রভাসকে ১৫ বছর ধরে চিনি। সে আমার এমন বন্ধু যাকে রাত ৩টা সময়ও ফোন কল করতে পারি।”

আনুশকা শেঠি অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঘাটি’। গত বছরের ৫ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে মালায়ালাম ভাষার ‘কাঠানার’ সিনেমার কাজ রয়েছে। এখন সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে মুক্তি পাবে এটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X