বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

প্রথম প্রেম ভুলতে পারেননি আনুশকা

আনুশকা শেঠি  । ছবি : সংগৃহীত
আনুশকা শেঠি । ছবি : সংগৃহীত

দক্ষিণী রুপালি পর্দার রাজকন্যা আনুশকা শেঠি। যিনি ‘দেবসেনা’ নামেই কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে এবার আলোচনায় এলেন প্রথম প্রেমের স্মৃতিচারণে। কাজ বা সম্পর্কের গুঞ্জন থেকে বহুদিন দূরে থাকা এই অভিনেত্রী হঠাৎ শিরোনামে উঠে এলেন এক আবেগঘন স্বীকারোক্তিতে।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে আনুশকা বলেন, প্রথম প্রেম এতটা মূল্যবান যে ৩০০ বছর পরও তা আপনার সঙ্গে থাকবে। আমি তখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি, ছোট একটি ছেলে আমার কাছে এসে বলেছিল, ‘আমি তোমার জীবনের প্রেম।’

তিনি আরও বলেন, ‘আমার বয়স তখন এমন যে, আমি জানতাম না ‘আই লাভ ইউ’ এর অর্থ কী, আমি তার প্রস্তাব মেনে নিয়েছিলাম। সেই স্মৃতি আমার মনে চিরকালই সতেজ।'

বহুল আলোচিত ‘বাহুবলি’ সিনেমায় অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা চরিত্র রূপায়ণ করেন অভিনেতা প্রভাস ও আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা। ‘বাহুবলি-টু’ মুক্তির পর প্রভাস ও আনুশকার প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন চাউর হতে থাকে। তা ছাড়া দুজনই এখনো অবিবাহিত। দুয়ে দুয়ে চার মিলিয়ে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। যদিও পরে দুজনই এই গুঞ্জন অস্বীকার করেন

পরে এ বিষয়ে আনুশকা শেঠি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি প্রভাসকে ১৫ বছর ধরে চিনি। সে আমার এমন বন্ধু যাকে রাত ৩টা সময়ও ফোনকল করতে পারি।‘

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন এই সুন্দরী। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত তার মাত্র দুটো সিনেমা মুক্তি পেয়েছে। একটি মুক্তি পায় ২০২০ সালে, অন্যটি ২০২৩ সালে। বর্তমানে তার হাতে দুটো সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে তেলেগু ভাষার ‘ঘাটি’ সিনেমা খুব শিগগির মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা রাধা কৃষ্ণ জগরলামুদি ও সেশু কুমার। আনুশকার পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন রম্য কৃষ্ণান, জগপতি বাবুসহ অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X