বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সহ-অভিনেতার প্রেমে পড়তে চান পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া। ছবি : সংগৃহীত
পরিণীতি চোপড়া। ছবি : সংগৃহীত

বলিউড এবং রাজনীতির মেলবন্ধন বরাবরই নজরকাড়া, আর পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার প্রেমকাহিনি তো আস্ত এক রূপকথা! কিন্তু সেই রূপকথার গায়ে কি এবার কোনো হালকা আঁচড় পড়ল? সম্প্রতি পরিণীতির এক বিস্ফোরক মন্তব্য ঘিরে নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। যেখানে রাঘবের সঙ্গে থাইল্যান্ডের নীল জলরাশিতে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন সদ্য মা হওয়া এই অভিনেত্রী, ঠিক সেই মুহূর্তেই প্রকাশ্যে এলো তার সেই মন্তব্য, ‘সহ-অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে।’ স্বামীর সঙ্গে যখন প্রেমের জোয়ারে ভাসছেন পরিণীতি, ঠিক তখনই এমন ‘অপ্রত্যাশিত’ ইচ্ছার কথা কেন বললেন তিনি? এই মন্তব্য কি শুধুই নিছক মজা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? সমুদ্রের নোনা জল আর ব্যাংককের চায়না টাউনের ব্যস্ত রাস্তায় সময় কাটানোর নানা মুহূর্ত শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাঘবের সঙ্গে বিয়ের পর থেকেই দিল্লি-মুম্বাই যাতায়াত করতে হতো তাকে। তবে মা হওয়ার পর আপাতত পাকাপাকিভাবে থিতু হয়েছেন দিল্লিতেই। বিগত দুই বছর বড় পর্দায় সেভাবে দেখা মেলেনি পরিণীতির। এরই মাঝে হঠাৎ তার এই ‘প্রেমের ইচ্ছা’ নিয়ে দানা বাঁধছে রহস্য। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করেন তিনি। সেখানে ক্যাপশনে লেখেন, ‘কখনও কখনও সহ অভিনেতার প্রতি ভালোলাগা তৈরি হয়।’ স্বভাবতই প্রশ্ন ওঠে, তবে কি রাঘবকে ছেড়ে অন্য কারও প্রেমে পড়লেন অভিনেত্রী? তবে রহস্য খুব বেশিক্ষণ জিইয়ে রাখেননি পরিণীতি। একটু খেয়াল করলেই দেখা যায়, সেই ভ্যানিটি ভ্যানের বাইরে বড় অক্ষরে লেখা স্বামী রাঘব চড্ডার নাম। মূলত স্বামীর সঙ্গে কোনো এক অনুষ্ঠানে গিয়েই দুষ্টুমি করে এমন ছবি পোস্ট করেছেন তিনি। ইতোমধ্যেই নিজের পডকাস্টে একাধিকবার স্বামীর সাক্ষাৎকার নিয়েছেন পরিণীতি। এবার কি তবে বাস্তব জীবনের পর রূপালি পর্দাতেও অর্থাৎ ‘রিল’ লাইফে জুটি বাঁধছেন এই দম্পতি? যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি অভিনেত্রী। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই রাঘবকে নিজের ‘হিরো’ হিসেবে সম্বোধন করেন এই বলিউড সুন্দরী। ভক্তদের মতে, সহ-অভিনেতার আড়ালে আসলে স্বামী রাঘবের প্রতিই নিজের ভালোবাসা আরও একবার জাহির করলেন পরিণীতি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X