বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

সুখবর দিলেন পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া । ছবি : সংগৃহীত
পরিণীতি চোপড়া । ছবি : সংগৃহীত

মা হওয়ার সুখবরের পর যেন হাওয়া হয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। না কোনো গ্ল্যামারাস ফটোশুট, না কোনো সোশ্যাল মিডিয়া আপডেট—একেবারে আড়ালে চলে গিয়েছিলেন তিনি। পাপারাজ্জিদের ক্যামেরাতেও মিলছিল না তার খোঁজ। আর ঠিক যখন ভক্তরা ভাবছিলেন, পরিণীতি বুঝি পুরোপুরি গায়েব, তখনই বাজিমাত! প্রায় আট মাস পর হঠাৎ নিজের ইউটিউব চ্যানেলে চমকপ্রদ এন্ট্রি দিলেন পরিণীতি। তবে হঠাৎ তার এই ফিরে আসার কারণ কী?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বেশ কিছু বছর ধরেই সিনেমার পর্দা থেকে গায়েব পরিণীতি চোপড়া। রাঘব চাড্ডার ঘরনি হয়ে, নিজের মতো করে সংসার গুছিয়ে নিয়েছেন। প্রায় আট মাসে নিজের একটি গান দিয়ে তার ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন তিনি। তবে আট মাস হয়ে গেলেও, সেই ইউটিউব চ্যানেলের জন্য কোনো ভিডিও শুট করতে পারেননি।

তবে এবার মাতৃত্বকালীন ছুটিতে থেকেও নতুন কাজে কোমর বাঁধলেন এই সুন্দরী। এবার থেকে নিয়মিত ভিডিও আপলোড করে নিজের জীবনের হালচাল সবাইকে শেয়ার করবেন পরিণীতি, তা জানালেন নিজের ইউটিউবে এসে।

ইউটিউবের ভিডিও বার্তাটিতে পরিণীতি বলেন, আমি অন্যান্য় ব্লগারদের মতো করে রোজ কী কী করছি তা বলতে পারব না। কারণ অত কাজ আমি করি না। আমি রান্নাও শেখাতে পারব না। কারণ আমি নিজেই রান্না পারি না। তাই যখন যা ইচ্ছে দেখাবে। অন্তত এই ইউটিউব চ্যানেলটা চালাব।

সম্প্রতি কপিল শর্মার শোয়ে পরিণীতি চোপড়ার সঙ্গে হাজির হয়েছিলেন রাঘব। দাম্পত্য নিয়ে কপিলের নানা মজার প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন দুজনে মিলে। ঠিক তখনই দুম করে রাঘব বলে ফেললেন, চিন্তা নেই আপনাদের। খুব শিগগির আমরা সুখবর দেব। যে খবর নিয়ে শোরগোল, সেই খবরই দেব। রাঘবের মুখে আচমকা এমন কথা শুনে পরিণীতিও অবাক। অন্যদিকে কপিল গুঞ্জনকে উসকে দেন হেসে হেসেই। আর তার কয়েকদিন পরেই সোশ্যাল মিডিয়ায় নিজেরাই শেয়ার করলেন সন্তান আগমনের সুখবর।

২০২৩ সালে জাঁকজমক বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব। বিয়ের পর থেকেই মুম্বাই ছেড়ে দিল্লিতে রয়েছেন তিনি। দিল্লিতেই তার সুখের সংসার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করছে সরকার, তদন্ত শেষে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ

গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ যাত্রা শুরু, ‘জিপে’ বুথ উদ্বোধন

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট

ইরান যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

১১

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

১২

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

১৩

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

১৪

মাদক কারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

১৫

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

১৬

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১৮

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১৯

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির

২০
X