বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে এসেছে নতুন অতিথি

পরিণীতি চোপড়া ও তার স্বামী রাঘব চাড্ডা। ছবি : সংগৃহীত
পরিণীতি চোপড়া ও তার স্বামী রাঘব চাড্ডা। ছবি : সংগৃহীত

বলিউড তারকা পরিণীতি চোপড়া ও তার স্বামী, আম আদমি পার্টির রাজনীতিক রাঘব চাড্ডার ঘরে এসেছে নতুন অতিথি। শনিবার (১৮ অক্টোবর) রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। খবর : বলিউড হাঙ্গামা

খবরটি নিশ্চিত হওয়ার পর থেকেই বলিউড ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা। ইনস্টাগ্রামে এক পোস্টে পরিণীতি ও রাঘব দুজনেই সন্তানের আগমনের খবর জানান, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

কয়েক সপ্তাহ ধরেই অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই সুখবরের জন্য। সন্তানসম্ভবা হওয়ার পর পরিবারের পরামর্শে পরিণীতি স্থায়ীভাবে দিল্লিতে চলে যান। এর আগে আগস্টে দম্পতি ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন, যেখানে লেখা ছিল—‘১ + ১ = ৩’। সেই পোস্টেই তাদের অভিভাবক হওয়ার ইঙ্গিত মেলে।

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে পরিণীতি ও রাঘবের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পরিণীতি অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়ে সংসারে মনোযোগী হন।

‘ইশকজাদে’, ‘হাসি তো ফাঁসি’ ও ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’-খ্যাত এই অভিনেত্রীর ঘরে নতুন অতিথির আগমন এখন পুরো বলিউডে আনন্দের জোয়ার এনেছে। যদিও দম্পতি এখনো নবজাতকের নাম ঘোষণা করেননি, তবু ভক্তরা আগ্রহে অপেক্ষা করছেন ‘বেবি চাড্ডা’র প্রথম ঝলক দেখার জন্য।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১০

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১১

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১২

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৩

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৪

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৫

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৬

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৭

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৮

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৯

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

২০
X