কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে ভিডিও, বিশাল দাদলানিকে বয়কটের ডাক

সংগীত পরিচালক বিশাল দাদলানি
সংগীত পরিচালক বিশাল দাদলানি

পাকিস্তানের এক সাংবাদিকের সঙ্গে ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারক বিশাল দাদলানির ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ভারতীয় নেটিজেনদের একাংশ তাকে বয়কট ও সনি টিভির এই জনপ্রিয় শো থেকে দ্রুত অপসারণের দাবিও তুলেছে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, খ্যাতিমান এ সংগীত পরিচালক পাকিস্তানি সাংবাদিক সাফিনা খানের সঙ্গে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে কথা বলছেন।

জানা গেছে, সাফিনা খান ভারতবিরোধী অবস্থানের জন্য পরিচিত। লন্ডনের একটি জনসমাগমে তাদের এই কথোপকথনের দৃশ্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। অনেক ভারতীয় নাগরিক দেশের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের একজন আলোচিত সাংবাদিকের সঙ্গে বিশাল দাদলানির এমন ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, বিশাল দাদলানি দেশের সার্বভৌমত্বকে অসম্মান করেছেন। কেউ কেউ তাকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে ইউএপিএ আইনের আওতায় আনার দাবিও তুলেছেন।

অন্যদিকে, অনেক দর্শক সনি টিভিকে সতর্ক করে জানিয়েছেন, বিশাল দাদলানিকে বিচারকের আসন থেকে না সরানো হলে তারা অনুষ্ঠানটি বর্জন করবেন। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিশাল দাদলানি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক এবং অতীতের একাধিক সংঘাতের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা কট্টর জাতীয়তাবাদীদের আবেগী করে তোলে। বিশেষ করে সাফিনা খানের ভারতবিরোধী রাজনৈতিক অবস্থানের কারণে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X