বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

আইনি বিপাকে রিচা চাড্ডা

রিচা চাড্ডা। ছবি : সংগৃহীত
রিচা চাড্ডা। ছবি : সংগৃহীত

এবার আইনি বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। সম্প্রতি ভারতে এক ব্যক্তিকে প্রকাশ্যে অপমান এবং তার ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ উঠেছে এই অভিনেত্রীর বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে এক মহিলার যৌন হেনস্থার অভিযোগ তোলার পর থেকে। বিমানে এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছিলেন ওই মহিলা। এক মুহূর্তে তার সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। যে পোস্ট নজরে পড়ে রিচার। সঙ্গে সঙ্গে তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন ওই পোস্ট।

পরে বিষয়টি নিয়ে বিতর্কে জড়ান রিচা। নেটিজেনরা সমালোচনা করে বলতে থাকেন, একজন অভিনেত্রী শুধুমাত্র কোনও অভিযোগকে এভাবে পোস্ট করতে পারেন? যা এখনও প্রমাণিতও নয়। অনেকেই বলেন এমন পোস্ট কি আদৌ করা যায়? এই ঘটনায় অনেকেই রিচার বিরুদ্ধে সরব হয়।

পরবর্তীতে রিচার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিযুক্ত ব্যক্তিটি। এ বার আদালতের পক্ষ থেকেও জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কোনও ব্যক্তির বিরুদ্ধে এমন পোস্ট করা ঠিক নয়।

ওই ব্যক্তির দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি মিথ্যা। বিমানে উঠে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তবে শুধু রিচার বিরুদ্ধে নয়, অভিযোগকারিণী মহিলার বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X