বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কৃষকের জমি আত্মসাতের অভিযোগ বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে

সোনালি বেন্দ্রে । ছবি : সংগৃহীত
সোনালি বেন্দ্রে । ছবি : সংগৃহীত

মহারাষ্ট্রের পুনেতে জমি সংক্রান্ত এক বিতর্ক ঘিরে ফের শিরোনামে বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। অভিযোগ উঠেছে জালিয়াতির মাধ্যমে এক গরিব কৃষকের পৈতৃক জমি আত্মসাৎ করেছেন এই অভিনেত্রী এবং তার স্বামী গোল্ডি বহেল। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তারকা দম্পতি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলছে পুনের মাভাল অঞ্চলের প্রায় ১.২ বিঘা জমি নিয়ে এই বিরোধের সূত্রপাত। স্থানীয় কৃষক চন্দ্রকান্ত শিন্ডের দাবি ১৯৫৭ সাল থেকে জমিটি তাদের পরিবারের মালিকানাধীন। অথচ বেআইনিভাবে সেই জমি কিনে নিয়েছেন সোনালি বেন্দ্রে ও গোল্ডি বহেল। অভিযোগে আরও বলা হয়েছে ওই জমিতে জোর করে নির্মাণকাজের চেষ্টাও করা হয়েছিল এবং কৃষক পরিবারের সদস্যদের হুমকিও দেওয়া হয়।

এই অভিযোগের ভিত্তিতে সেই কৃষক ইতিমধ্যেই আদালতে জালিয়াতির মামলা দায়ের করেছেন। মামলায় সোনালি বেন্দ্রে ও তার স্বামীসহ আরও কয়েকজনকে বিবাদী করা হয়েছে। তবে পাল্টা জবাব দিয়েছেন সোনালি বেন্দ্রে। তার দাবি সংশ্লিষ্ট জমির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ যোগ নেই। কোনো সরকারি নথি বা ক্রয়বিক্রয়ের দলিলে তার নামও নেই বলে সরাসরি জানিয়েছেন তিনি।

এই অভিনেত্রীর মতে শুধুমাত্র আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যেই এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে সোনালির আইনজীবী রাজু শিন্ডে সরাসরি জানান অভিযোগকারী কৃষক এর আগেও একাধিকবার তহসিলদার ও মহকুমা শাসকের কাছে আবেদন করেছিলেন কিন্তু প্রতিবারই তা খারিজ হয়েছে। ফলে এই অভিযোগের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন উঠছে।

জানা গেছে এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ এপ্রিল। এখন দেখার পালা আইনি প্রক্রিয়ায় এই বিতর্ক কোন দিকে মোড় নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১০

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১১

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১২

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৩

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৪

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৫

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৬

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৭

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৮

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৯

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

২০
X