বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ির সামনে গুলির পর এ কী বললেন রোহিত!

রোহিত শেঠি I ছবি : সংগৃহীত
রোহিত শেঠি I ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠির বাসভবনের সামনে সম্প্রতি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি রহস্যময় পোস্ট ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে ‘গোলমাল ফাইভ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকা এই পরিচালক তার ব্যক্তিগত জীবনের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন।

আজ রোববার ৫ এপ্রিল রোহিত শেঠি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের একটি ছবি পোস্ট করেন। সেখানে কালো টি-শার্ট ও চশমা পরা লুকে তাকে দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি সরাসরি লিখেছেন এতগুলো বছর ধরে অ্যাকশন আর কমেডি সিনেমা বানিয়েছি এবং এখন নিজের জীবনেই সেসব যাপন করছি।

তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। অনেকেই মন্তব্য করেছেন রোহিত হয়তো তার জীবনের সাম্প্রতিক প্রতিকূলতাকে নিজের সিনেমার গল্পের সঙ্গে তুলনা করে উপহাস করছেন।

কয়েক দিন আগে রোহিত শেঠির বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গুলি চালায় যা নিয়ে তার ভক্তরা বেশ উদ্বিগ্ন ছিলেন। সেই ঘটনার পর এই প্রথম তিনি সরাসরি কোনো প্রতিক্রিয়া জানালেন।

তার পোস্টে ভক্তরা যেমন তার নিরাপত্তার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তেমনি অনেকে তার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’ এর পরবর্তী সিজন এবং ‘গোলমাল ফাইভ’ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ‘সিংহাম’ ‘সিম্বা’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’ এর মতো ব্লকবাস্টার সিনেমার এই নির্মাতা বর্তমানে পুলিশি পাহারায় তার নতুন প্রজেক্টের কাজ চালিয়ে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X