বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রোহিত শেঠির বাড়িতে হামলা : তদন্তে ভয়ংকর গ্যাংয়ের ছায়া

রোহিত শেঠি I ছবি : সংগৃহীত
রোহিত শেঠি I ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে হত্যার উদ্দেশ্যে চালানো হয় দুঃসাহসিক গুলিবর্ষণ এমনটিই জানিয়েছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। দীর্ঘদিন ধরে পরিকল্পিত এই হামলায় বলিউড তারকামহলে ফের জেগে উঠেছে নিরাপত্তা শঙ্কা, আর এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, রোহিত শেঠিকে হত্যার মূল ষড়যন্ত্র করেছিলেন গ্রেপ্তার হওয়া সমর্থ শিবসরণ এবং পলাতক অভিযুক্ত শুভম লোঙ্কার। শুভম লোঙ্কারের নির্দেশেই একটি স্কুটারে করে দুষ্কৃতকারীরা পরিচালকের বাড়ির সামনে পৌঁছায় এবং গুলিবর্ষণ করে। এ ঘটনায় আদিত্য জ্ঞানেশ্বর, আনন্দ মারোতে ও সিদ্ধার্থ দীপকসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাদের আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

এই হামলার পর সামাজিক মাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে এটিকে শুধু একটি ‘ট্রেলার’ হিসেবে উল্লেখ করে হুমকি দিয়ে বলা হয়, পরবর্তী গুলি বাড়ির বাইরে নয় বরং সরাসরি বুকে চালানো হবে।

পুরো বলিউডকে হুঁশিয়ারি দিয়ে পোস্টে জানানো হয়েছে, তাদের কথা না শুনলে পরিণতি বাবা সিদ্দিকীর চেয়েও ভয়াবহ হবে। রোহিত শেঠির নিরাপত্তারক্ষীও এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেছেন।

এদিকে বলিউড তারকাদের লক্ষ্য করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে অভিনেতা সালমান খানকেও একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং তার বাড়ির সামনে গুলিবর্ষণ করা হয়েছে। এছাড়া গত বছর মুম্বাইয়ের প্রভাবশালী রাজনীতিক বাবা সিদ্দিকীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। অভিনেতা দিশা পাটানি এবং কমেডিয়ান কপিল শর্মার রেস্তোরাঁ ঘিরেও এই গ্যাংয়ের তৎপরতা লক্ষ্য করা যায়। এই ঘটনার পর পুরো বলিউডে এখন আতঙ্ক বিরাজ করছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X