বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

 হিন্দি জড়তায় কটাক্ষের শিকার সাই পল্লবী

সাই পল্লবী । ছবি : সংগৃহীত
সাই পল্লবী । ছবি : সংগৃহীত

সিনে-পর্দায় তার উপস্থিতি মানেই এক টুকরো স্নিগ্ধতা। মেকআপহীন ছিমছাম লুক আর সহজাত অভিনয়ে তিনি ইতোমধ্যে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু সেই চিরচেনা ভালোবাসার বদলে এবার সমালোচনার তপ্ত অনলে পুড়ছেন দক্ষিণী সেনসেশন সাই পল্লবী। নীতেশ তিওয়ারির মহাকাব্যিক প্রজেক্ট ‘রামায়ণ’-এ তিনি যখন সীতার বেশে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই তার হিন্দি বলার ধরন নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক ও ট্রোলিং।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়,আসন্ন ১ মে মুক্তি পেতে যাওয়া ‘এক দিন’ সিনেমায় জুনাইদ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ছবির প্রচার উপলক্ষে আয়োজিত ‘এক দিন কি মেহফিল’ নামক এক সংগীত সন্ধ্যায় উপস্থিত পাপারাজ্জি ও অতিথিদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন এই অভিনেত্রী।

কিন্তু সেখানে হিন্দিতে কথা বলতে গিয়ে রীতিমতো হিমশিম খান সাই। এক পর্যায়ে তিনি নিজেই হাসিমুখে স্বীকার করে নেন, ‘আমার হিন্দি খুব একটা ভালো নয়।’ অভিনেত্রীর এই সহজ স্বীকারোক্তিকে সহজভাবে নেয়নি নেটিজেনদের একাংশ। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় সমালোচনার ঝড়।

রামায়ণের মতো মহাকাব্যিক সিনেমায় সীতার মতো আইকনিক চরিত্রের জন্য কেন তাকে বাছাই করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

সেই বক্তব্যের ভিডিওটি শেয়ার করে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ‘সাই পল্লবীকে দেখুন, যিনি সাধারণ হিন্দি শব্দগুলোও বলতে পারছেন না। আর তিনি কি না রামায়ণে সীতা মাতার চরিত্রে অভিনয় করছেন।’

আরেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘নীতেশ তিওয়ারি সীতা মায়ের চরিত্রের জন্য সাই পল্লবীকে কাস্ট করার সময় কী ভাবছিলেন? হিন্দিই ঠিক করে বলতে পারে না। কাস্টিং অত্যন্ত হতাশাজনক।’

তবে বিতর্কের মাঝে সাই পল্লবীর ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার ভক্তরা। তাদের মতে, ভারতীয় সিনেমায় ভাষাগত বাধা কোনও নতুন বিষয় নয়। একজন ভক্ত লেখেন, ‘ক্যাটরিনা এবং জ্যাকলিনের ক্ষেত্রেও তো আমরা আগে এমনটাই দেখেছি।‘ অন্য একজন লেখেন, ‘অভিনেতারা ডায়ালগ ফোনেটিকালি মুখস্থ করেন। হয়তো মানে জানেন না, কিন্তু ঠিক মনে রেখে অভিনয় করে দেন। গায়করাও তো এভাবেই বিভিন্ন ভাষায় গান গেয়ে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X