বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের সাফল্য দেখে কাঁদলেন আমির খান

আমির খান,সাই পল্লবী ও জুনাইদ খান  । ছবি : সংগৃহীত
আমির খান,সাই পল্লবী ও জুনাইদ খান । ছবি : সংগৃহীত

ছেলের সাফল্য দেখে বুকের ভেতর বয়ে যাওয়া আনন্দের ঝরনাধারা শেষমেশ বাঁধ ভাঙল বাবা আমির খানের চোখের কোণে। বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' যখন বাস্তবের এক গর্বিত বাবা, তখন আবেগের কোনো ব্যাকরণ খাটে না। রুপালি পর্দায় ছেলে জুনাইদ খানের অসাধারণ পারফরম্যান্স দেখে নিজেকে আর সামলাতে পারলেন না আমির, আনন্দাশ্রুতে ভিজে উঠল তার দুই চোখ, যা কি না যেকোনো পুরস্কারের চেয়েও দামি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জুনাইদ এবং সাই পল্লবী অভিনীত ছবি 'এক দিন' এর বিশেষ স্ক্রিনিংয়ে গিয়েছিলেন আমির। দক্ষিণী সুন্দরী সাই পল্লবীর প্রথম হিন্দি ছবি এটি। দর্শকাসনে বসেছিলেন আমির। ছেলের অভিনয় দেখতে দেখতে কেঁদে ফেলেন আমির। বার বার তাকে চোখের জল মুছতেও দেখা গিয়েছে।

সম্প্রতি বিশেষ স্ক্রিনিংয়ের সময়কার হলের একটি ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, পাশে বসে থাকা জুনাইদ এবং সাই পল্লবী আমিরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। ছেলের অভিনয় দেখে গর্বে আপ্লুত হয়ে পড়েন আমির। শুধু তাই নয়, এই মঞ্চেই সাই পল্লবীর প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। আমির জানিয়েছেন, বর্তমানে দেশের সেরা অভিনেত্রীদের অন্যতম সাই।

জানা যায়, 'এক দিন' ছবিতে জুনাইদ একজন লাজুক ও ইন্ট্রোভার্ট প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে সাই পল্লবী তাঁর অফিসের সহকর্মী। জুনাইদ অভিনীত চরিত্রটি মনে মনে ভালোবাসে সাই পল্লবীকে। কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করতে দ্বিধা বোধ করেন। একই অফিসে কাজ করা সত্ত্বেও, তার সাথে কথা বলার আত্মবিশ্বাস জোগাড় করতে জুনাইদকে বেশ বেগ পেতে হয়। তবে গল্পের মোড় ঘুরে যায়, যখন সাইয়ের চরিত্রের বড় দুর্ঘটনা হয়।

উল্লেখ্য, এই ছবিটি ২০১৬ সালের থাই সিনেমা ‘ওয়ান ডে’-এর রিমেক। জানা যায়,সিনেমাটি আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১০

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১১

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১২

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৩

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৪

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৫

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৭

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৮

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৯

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

২০
X