বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

অপ্রত্যাশিত সবকিছুর জন্যই প্রস্তুত থাকা উচিত: ফারহান আখতার

ফারহান আখতার । ছবি : সংগৃহীত
ফারহান আখতার । ছবি : সংগৃহীত

শাহরুখ খান অভিনীত ‘ডন’ সিনেমার সিক্যুয়েলে যখন রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল, তখন থেকেই দর্শকের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কিন্তু সেই উত্তেজনায় জল ঢেলে আচমকাই খবর আসে, শুটিং শুরুর আগেই রণবীর সিং সরে দাঁড়িয়েছেন এই মেগা প্রজেক্ট থেকে। কেন এই হঠাৎ প্রস্থান? তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে ফারহান আখতারের? দীর্ঘদিনের গুঞ্জন আর ইন্ডাস্ট্রির অন্দরে চলা ‘কোল্ড ওয়ার’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন পরিচালক স্বয়ং। সব জল্পনার অবসান ঘটিয়ে পর্দার ডনের এ বিষয়ে মুখ খুললেন ফারহান আখতার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ফারহানকে এক বড়সড় জীবনমুখী শিক্ষা দিয়েছে। ফারহান বলেন, ‘আমি যা শিখেছি তা হলো, অপ্রত্যাশিত সবকিছুর জন্যই প্রস্তুত থাকা উচিত। যতক্ষণ পর্যন্ত না ক্যামেরায় শুটিং শুরু হচ্ছে, ততক্ষণ কোনো কিছুই নিশ্চিত নয়। এই ঘটনা থেকে আমার বড় শিক্ষা হয়েছে।’

‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর রণবীর সিং হঠাৎ করেই ‘ডন ৩’ থেকে সরে আসেন। এর ফলে প্রযোজনা সংস্থাকে প্রায় ৪০ কোটি টাকার বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থাটি চরম ‘অপেশাদারিত্ব’ দেখিয়েছে এমনটি দাবি করেছে রণবীরের ঘনিষ্ঠ এক মহল।

পরবর্তীতে এ বিষয়ে রণবীর জানান, ‘ধুরন্ধর’ সুপারহিট হওয়ার পর তারা পুনরায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছিল যে, শেষমেশ রণবীর ও ফারহানের বিবাদ মেটাতে খোদ আমির খানকে হস্তক্ষেপ করতে হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১০

হুহু করে কমছে তেলের দাম

১১

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১২

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৩

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৪

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৫

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৬

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৭

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৮

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৯

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

২০
X