বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

ফারহান আখতার ও নাসিরুদ্দিন শাহ I ছবি : সংগৃহীত
ফারহান আখতার ও নাসিরুদ্দিন শাহ I ছবি : সংগৃহীত

নতুন ছবি ‘১২০ বাহাদুর’-এর প্রচারণায় ব্যস্ত ফারহান আখতার, আর এ সময় হঠাৎই তিনি সামনে নিয়ে এলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের পুরোনো বিতর্কিত মন্তব্য। যা ফারহানকে কষ্ট দিয়ে ছিল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৩ সালে মুক্তি পাওয়া ফারহান অভিনীত ব্লকবাস্টার ছবি ‘ভাগ মিলখা ভাগ’-এর অভিনয় নিয়ে নাসিরুদ্দিন শাহ যে সমালোচনা করেছিলেন, সেই প্রসঙ্গে ফারহান জানান, ওই বক্তব্য শোনার পর তার ‘খারাপ লেগেছিল’।

সাক্ষাৎকারে ফারহানকে জিজ্ঞাসা করা হয়, নাসিরুদ্দিন শাহের কঠোর সমালোচনার পরও তিনি কখনো অভিনয়ের বিষয়ে তার কাছে পরামর্শ চেয়েছিলেন কিনা। এই প্রশ্নের জবাবে ফারহান বলেন, ‘যদি তিনি (নাসিরুদ্দিন শাহ) আমাকে সম্মান না করেন, তাহলে আমি কেন তার সঙ্গে যোগাযোগ করব?’

তার কথায়, ‘আমি যখন এই কথাগুলো পড়েছিলাম, তখন আমার ভালো লাগেনি কিন্তু আপনাকে এটা ধীরে ধীরে মেনে নিতে হবে। এটা তার নিজস্ব মতামত। আমি সেই সত্য নিয়েই বাঁচতে পারি, আমি যাকে অভিনেতা হিসেবে শ্রদ্ধা করি, তিনিও এমনটা মনে করেন। তবে আমার কাজের যারা প্রশংসা করছেন, আমি তাদের দিকেই মনোযোগ দেব।’

ফারহান আরও বলেন, ‘আমি প্রায় ২৫ বছর ধরে ছবি নির্মাণ করছি। আমি সবসময় মনে করি, কারো সৃজনশীল প্রক্রিয়ায় গঠনমূলক প্রতিক্রিয়া জানানো উচিত ভালোবাসা, শ্রদ্ধা এবং সহানুভূতির সঙ্গে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X