বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গৌরীর মাঝেই শান্তি খুঁজে পেলেন আমির

আমির খান ও গৌরী স্প্র্যাট । ছবি : সংগৃহীত
আমির খান ও গৌরী স্প্র্যাট । ছবি : সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের জীবনে যেন বইছে বসন্তের হাওয়া। আলো-আঁধারির দীর্ঘ পথ পেরিয়ে, ব্যক্তিগত ঝড়-ঝাপটার পর এবার গৌরী স্প্র্যাটের হাত ধরেই যেন খুঁজে পেলেন হৃদয়ের কাঙ্ক্ষিত শান্তির ঠিকানা, যেখানে ভালোবাসা শুধু অনুভূতি নয়, বরং এক নতুন জীবনের প্রতিশ্রুতি। সম্প্রতি নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে খোলামেলা কথা বলেছেন আমির খান নিজেই।

গত বছর নিজের জন্মদিনে গৌরীকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার জানালেন মনের গহীনের কথা। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ বিষয়ে আমির বলেন, ‘গৌরী আমাকে শান্তি দিয়েছে। এই সম্পর্কে আমি এমন এক প্রশান্তি অনুভব করছি, যা আগে কখনো পাইনি।’

নিজের জীবনের ফেলে আসা দিনগুলো নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, গৌরীকে পাওয়ার পর তিনি নিজেকে অনেকটা ‘সম্পূর্ণ’ মনে করছেন। এই সম্পর্ক তাকে নতুন করে মানসিক শক্তি ও স্থিতি দিয়েছে। সাক্ষাৎকারে নিজের অতীতের দুই বিয়ে নিয়েও কথা বলেন আমির খান।

প্রথম স্ত্রী রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও তাদের প্রতি শ্রদ্ধা হারাননি তিনি। আমির জানান, রীনা ও কিরণ উভয়ের সঙ্গেই তার সম্পর্ক আজও অত্যন্ত সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ। বিচ্ছেদ মানেই যে তিক্ততা নয়, আমির তার বাস্তব উদাহরণ তৈরি করে রেখেছেন।

এদিকে আলো ঝলমলে সাফল্যের মুকুট মাথায় নিয়েও নিজেকে সন্তানের বাবা হিসেবে নিজেকে শতভাগ নম্বর দিতে পারছেন না আমির।

তিনি বলেন, ‘কাজের নেশায় আমি আমার দুই সন্তান জুনায়েদ ও ইরাকে যথেষ্ট সময় দিতে পারিনি। এক সময় এমনও হয়েছে যে, নিজের সন্তানদের চেয়ে পরিচালকদের সঙ্গে বেশি সময় কাটিয়েছি আমি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১২

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৩

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

১৫

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৬

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

১৭

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

১৮

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১৯

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

২০
X