কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৬:১০ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গৌরির সঙ্গে বিয়ের তৃতীয় অধ্যায় শুরু করছেন আমির!

আমির খান ও গৌরি স্প্র্যাট। ছবি : সংগৃহীত
আমির খান ও গৌরি স্প্র্যাট। ছবি : সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ ৬১ বছর বয়সী আমির খান কি এবার তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন? বলিপাড়াজুড়ে এখন এমনই গুঞ্জন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের প্রেমিকা গৌরি স্প্র্যাটকে আগামী জুলাই মাসেই বিয়ে করতে পারেন এই অভিনেতা।

খবরে বলা হয়েছে, আগামী ৫ জুলাই ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত আয়োজনে চার হাত এক হতে পারে আমির ও গৌরির। জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান নয়, বরং সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

আমির খান ও গৌরি স্প্র্যাটের সম্পর্ক নতুন নয়। গতবছর মার্চে নিজের ৬০তম জন্মদিন উদযাপনের সময় প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে গৌরিকে পরিচয় করিয়ে দেন অভিনেতা। তখন তিনি জানান, প্রায় ১৮ মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছে। তবে আরও চমকপ্রদ তথ্য ছিল—দুজন একে অপরকে চেনেন প্রায় ২৫ বছর ধরে। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে একসঙ্গেই বসবাস করছেন আমির ও গৌরি। ফলে সম্পর্ককে এবার আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

একটি সূত্রের দাবি, এক বছরেরও বেশি সময় ধরে সুখী দম্পতির মতো জীবনযাপন করছেন দুজন। নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে সেই সম্পর্ক উদযাপন করতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে গৌরিকে নিয়ে নিজের অনুভূতির কথাও প্রকাশ করেছিলেন আমির। তিনি বলেছিলেন, গৌরির সঙ্গে পরিচয় হওয়াকে নিজের জীবনের অন্যতম সৌভাগ্য বলে মনে করেন।

অভিনেতার মতে, গৌরির সঙ্গে থাকলে তিনি মানসিক শান্তি খুঁজে পান এবং দীর্ঘদিন পর নিজেকে পূর্ণাঙ্গ মনে হয়।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই জানতে চাইছেন, এই বিশেষ দিনে বলিউডের তিন খান—শাহরুখ, সালমান ও আমিরকে কি একসঙ্গে দেখা যাবে? পাশাপাশি আমিরের দুই সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা নিয়েও কৌতূহলের শেষ নেই।

ব্যক্তিগত জীবনে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান জুনাইদ খান ও ইরা খান। পরবর্তীতে ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়।

এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে পারস্পরিক সমঝোতায় আলাদা হওয়ার ঘোষণা দেন দুজন।

তবে বিচ্ছেদের পরও কিরণ রাওয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির এবং ছেলে আজাদের যৌথ অভিভাবকত্ব পালন করছেন।

এদিকে বিয়ের গুঞ্জন যতই জোরালো হোক না কেন, এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি আমির খান বা গৌরি স্প্র্যাট। ফলে আগামী ৫ জুলাইকে ঘিরে তৈরি হওয়া জল্পনা শেষ পর্যন্ত সত্যি হয় কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

কালবেলা/এএসএম/এমজে
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১১

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১২

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৩

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৪

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৫

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৬

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৭

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৮

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১৯

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

২০
X