বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার হাঁটুর বয়সি কাজলের সঙ্গে বালাকৃষ্ণার রোমান্স

নান্দামুরি বালাকৃষ্ণা ও কাজল আগরওয়াল। ছবি : সংগৃহীত
নান্দামুরি বালাকৃষ্ণা ও কাজল আগরওয়াল। ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার দুই প্রজন্মের দুই তারকা অভিনয়শিল্পী নান্দামুরি বালাকৃষ্ণা ও কাজল আগরওয়াল। বয়সের ব্যবধান অনেক হলেও একসঙ্গে জুটি বেঁধে ‘এনবিকে ১০৮’ সিনেমায় অভিনয় করেছেন। এর আগে অসম জুটির রোমান্স দর্শকদেরও নজর কাড়ে। ফের জুটি বাঁধতে যাচ্ছেন তারা।

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে গোপীচন্দ্র মালিনেনি নির্মাণ করছেন ‘এনবিকে ১১১’ শিরোনামে সিনেমা। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন নান্দামুরি বালাকৃষ্ণা ও কাজল আগরওয়াল। বালাকৃষ্ণা তার হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে রোমান্স করতে যাওয়ার খবরে অন্তর্জালে চর্চায় পরিণত হয়েছে।

‘এনবিকে ১১১’ সিনেমায় প্রথমে নয়নতারাকে নেওয়ার কথা ভেবেছিলেন নির্মাতারা। তবে তার শিডিউল জটিলতা ও পারিশ্রমিকের বিষয়টি সিনেমার বাজেটের সঙ্গে মিলিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। ফলে প্রযোজকরা সিদ্ধান্ত বদলান। পরে কাজল আগরওয়ালকে নেওয়া হয়। কারণ আগে বালাকৃষ্ণার সঙ্গে সফলভাবে কাজ করেছেন। এই ধরনের কমার্শিয়াল সিনেমায় তার অভিজ্ঞতা রয়েছে। এতে করে প্রজেক্টটি সময়মতো এগোনোর পাশাপাশি তারকা আকর্ষণও বজায় থাকছে।

বালাকৃষ্ণার হাঁটুর বয়সি কাজল আগরওয়াল। প্রবীণ অভিনেতা বালাকৃষ্ণার বয়স এখন ৬৫ বছর। অন্যদিকে কাজল আগরওয়ালের বয়স ৪০ বছর। অর্থাৎ তাদের বয়সের পার্থক্য ২৫ বছর। এই ব্যবধান সত্ত্বেও আগে তাদের জুটিকে দর্শকরা ভালোভাবে গ্রহণ করেন। আধুনিক তেলেগু সিনেমায় প্রায়ই দেখা যায় অভিজ্ঞ নায়কদের সঙ্গে প্রতিষ্ঠিত অভিনেত্রীদের জুটি তৈরি করা হয় যাতে সব ধরনের দর্শককে আকর্ষণ করা যায়।

কেবল নায়িকা পরিবর্তন নয় ‘এনবিকে ১১১’ সিনেমার বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে সিনেমাটির চিত্রনাট্য ও প্রযুক্তিগত দিকেও পরিবর্তন করছেন নির্মাতারা। সিনেমাটির অফিশিয়াল টাইটেল ও ফার্স্ট লুক প্রকাশের অপেক্ষায় এখন ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X