বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৯:২২ পিএম
আপডেট : ০৪ মে ২০২৬, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

৬৭ বছর বয়সে বিয়ের কথা ভাবছেন শক্তিমান মুকেশ

মুকেশ খান্না । ছবি : সংগৃহীত
মুকেশ খান্না । ছবি : সংগৃহীত

নব্বই দশকের শৈশব মানেই ছিল টেলিভিশনের পর্দায় ‘শক্তিমান’ এর দাপট। সেই আইকনিক চরিত্রের অভিনেতা মুকেশ খান্না আজও অগণিত মানুষের কাছে এক আবেগের নাম। সম্প্রতি বড় পর্দায় ‘শক্তিমান’ নির্মাণ নিয়ে অভিনেতা রণবীর সিংকে নাকচ করে দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তবে এবার কোনো সিনেমা নয় বরং নিজের ব্যক্তিগত জীবন এবং বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন ৬৭ বছর বয়সী এই তারকা।

ষাটোর্ধ্ব বয়সে এসেও কেন এখনো অবিবাহিত সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এমন প্রশ্নের মুখোমুখি হন মুকেশ খান্না। সেখানে বিন্দুমাত্র দ্বিধা না রেখে নিজের জীবনের দর্শন ও সম্পর্কের মূল্যবোধ নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

মুকেশ খান্না জানান তিনি বিয়ে নামক প্রতিষ্ঠানটিতে গভীর বিশ্বাস রাখেন। মানুষ মনে করে তিনি বিয়ে করেননি মানেই হয়তো এই ব্যবস্থার ওপর তার আস্থা নেই কিন্তু বিষয়টি মোটেও তেমন নয়। তার মতে, ‘বিয়ে হলো দুই আত্মার মিলন। আমি বিয়েতে অনেকের চেয়েও বেশি বিশ্বাস করি। কার জীবনে কখন স্ত্রীর আবির্ভাব ঘটবে তা আগে থেকে বলা যায় না। যার ভাগ্যে যা লেখা থাকে তাই হয়। আমার ভাগ্যে থাকলে এতদিনে বিয়েটা হয়ে যেত।’

তিনি বলেন, ‘শাস্ত্র অনুযায়ী স্ত্রী হলো পূর্বজন্মের প্রারব্ধ। পুরুষের জীবনের কর্মফল সংশোধন করতেই তার আগমন ঘটে। ভালোবাসা জীবনে একবারই আসে বাকি সব মোহমায়া। একজনকে প্রেম নিবেদন করে অন্য কারো কাছে চলে যাওয়া মানে নিজের সঙ্গে প্রতারণা করা।’

সম্পর্ক নিয়ে নিজের কড়া অবস্থানের কথা জানিয়ে এই প্রবীণ অভিনেতা জানান একাধিক প্রেম করা প্রকৃত পুরুষত্বের পরিচয় নয়। পুরুষত্ব প্রমাণ করতে অনেকগুলো সম্পর্কে জড়ানোকে তিনি মোটেও সমর্থন করেন না।

এখনো কি বিয়ের সম্ভাবনা আছে এমন প্রশ্নের উত্তরে মুকেশ জানান বয়স কেবল একটি সংখ্যা মাত্র। তিনি বিশ্বাস করেন তার জন্য নির্ধারিত নারী কোথাও না কোথাও অবশ্যই আছেন এবং ভাগ্য যখন সহায় হবে তখনই হয়তো তার দেখা মিলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X