বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নিজের মৃত্যুর গুঞ্জন নিয়ে যা বললেন শক্তি কাপুর

শক্তি কাপুর । ছবি : সংগৃহীত
শক্তি কাপুর । ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা শক্তি কাপুরের মৃত্যুর খবর নিয়ে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া, ঠিক তখনই সব জল্পনা উড়িয়ে দিয়ে বর্ষীয়ান এই অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন।

শুক্রবার (৮ মে) নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় তার মৃত্যুর খবর মিথ্যা বলে জানিয়েছেন শক্তি কাপুর।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয়, জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুর আর নেই। খবরটি দ্রুত ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় উদ্বেগ। এরপর নিজের ইনস্টাগ্রামে ভিডিও বার্তা দিয়ে বিষয়টি পরিষ্কার করেন শক্তি কাপুর।

এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন শক্তি কাপুর। ভিডিও বার্তায় তিনি জানান, যারা এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন। এমন সংবেদনশীল বিষয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানোর জায়গা কখনো সোশ্যাল মিডিয়া হতে পারে না।

উল্লেখ্য, বলিউডে আশি ও নব্বই দশকে কৌতুক ও খলচরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন শক্তি কাপুর। শুধু তাই নয়, শক্তি কাপুর, কাদের খান ও আসরানির সেই দুর্দান্ত ত্রয়ী আজও দর্শকের মনে একইভাবে অমলিন। তাদের একসঙ্গে পর্দায় উপস্থিতি মানেই ছিল হাসি, বিনোদন আর ভরপুর নাটকীয়তা,যা আজও পুরোনো দিনের বলিউডকে নতুন করে মনে করিয়ে দেয়। দর্শকপ্রিয় এই ত্রয়ী বলিউডে অভিনয় করেছেন শতাধিক সিনেমায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক নেতাকে হত্যার দায়ে যুবদল নেতা বহিষ্কার 

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৬ 

গ্যাস বিল নিয়ে প্রতারণা, পরিশোধের বিষয়ে জরুরি সতর্কবার্তা

পা দিয়ে লিখে এইচএসসি দিচ্ছেন পলি রানী

একইভাবে বিশ্বকাপ থেকে ৩ দলের বিদায়, নেপথ্যে ‘৮৬ মিনিট অভিশাপ’

অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

৪ অভিজাত এলাকায় কাদামাটি অপসারণে সহযোগিতা করবে ডিএনসিসি

যুক্তরাষ্ট্রে নিরাপত্তাকর্মীদের তল্লাশি থেকে রেহাই নেই মেসিরও

১০

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস / সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

১১

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধা

১২

স্লুইজ গেটে পড়ে ছিল নারীর মরদেহ

১৩

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা  

১৪

নতুন পে-স্কেলে বেতন কবে মিলবে?

১৫

বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি

১৬

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

১৭

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে নিয়োগ পেলেন অভিনেত্রী রোজিনা 

১৮

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

১৯

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

২০
X