বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫:৩৪ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী

নুসরাত ভারুচা । ছবি : সংগৃহীত
নুসরাত ভারুচা । ছবি : সংগৃহীত

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাস তখন ছড়িয়ে পড়েছে কোটি ক্রিকেটভক্তের হৃদয়ে। সেই আনন্দের মুহূর্তই ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। কিন্তু উদযাপনের সেই ভিডিওই হঠাৎ জন্ম দেয় নতুন রহস্যের। কারণ ভিডিওর পেছন থেকে ভেসে আসে এক ‘অদ্ভুত’ শব্দ, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় জল্পনা, কৌতূহল আর তুমুল বিতর্ক। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।

বৃহস্পতিবার নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরাত জানান, ওই শব্দ আদতে একটি কুকুর ছানার। নুসরাত বলেন, ‘আসল ঘটনা হলো, আমি বন্ধুর বাসায় ম্যাচ দেখছিলাম, সেখানে তাদের একটি ছোট কুকুরছানা কাঁদছিল এবং সেই শব্দই ভিডিওতে এসেছে। আমার বন্ধু সে সময় অন্য অ্যাঙ্গেল থেকে ওই শব্দসহ ভিডিওটি ধারণ করে।’

স্টোরিতে ওই ঘরের একটি ভিডিও যুক্ত করেছেন নুসরাত। যেখানে কুকুরছানাকেও দেখিয়েছেন। নুসরাত বলেন, ‘মানুষ নিজেদের মতো অনুমান করেই আমাকে ভিডিওটি মুছে ফেলতে বলেছিল, আমি মুছেও দিয়েছি। এবার অকারণে ভুল বোঝা বন্ধ করুন!’ সামাজিক মাধ্যমে কাউকে নিয়ে কিছু বলার আগে সচেতন থাকার আহ্বানও জানিয়েছেন নুসরাত। তার ভাষ্য, ‘হাতে একটি মোবাইল ফোন থাকা মানেই হয়রানির অধিকার পেয়ে গেছেন, এমন নয়। কোনো কিছুর ভুল ব্যাখ্যা করবেন না; অন্ধভাবে কিছু অনুসরণ করবেন না। দায়িত্বশীল আচরণ করুন।’

উল্লেখ্য, নুসরাতকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত বছরের সেপ্টেম্বরে, ‘উফ ইয়ে সিয়াপ্পা’ ছবিতে। যেখানে তার সঙ্গে রয়েছেন সোহম শাহ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X