কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৩:০১ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৬, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হজে গমনেচ্ছুদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় | গ্রাফিক্স: কালবেলা
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় | গ্রাফিক্স: কালবেলা

অনুমোদনবিহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রমের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য হজে গমনেচ্ছু ব্যক্তিদের প্রতি বিশেষ সতর্কবার্তা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে সরকার অনুমোদিত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে হজ-সংশ্লিষ্ট আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক পত্রে এ সতর্কবার্তা দেওয়া হয়।

পত্রে হজে গমনেচ্ছু ব্যক্তি ও সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, অনুমোদনবিহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলা নামীয় কিছু প্রতিষ্ঠান ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ ঘোষণা করে পবিত্র হজ পালনে আগ্রহীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, এজেন্ট, গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। ফলে তাদের মাধ্যমে হজে গমনও সম্ভব নয়।

পত্রে আরও বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ব্যতীত অন্য কোনো এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার সঙ্গে হজ-সংশ্লিষ্ট কোনো আর্থিক লেনদেন না করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এতে উল্লেখ করা হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন শিগগিরই ঘোষণা করা হবে। তাই সংশ্লিষ্ট সবাইকে সরকার ঘোষিত হজ প্যাকেজ ও গাইডলাইন অনুসরণ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক

১২০ টাকায় পুলিশের চাকরি / ‘বাবাকে দিতে পারলাম না চাকরি পাওয়ার খবর’

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

চমেক হাসপাতালে রোগীদের জীবন রক্ষায় এগিয়ে এলো কেএসআরএম

কলম্বিয়া ম্যাচে রোনালদোর পায়ে গোল্ডেন বুট! কে উপহার দিল, কত দাম

একযোগে যুবদলের ১০ ইউনিয়ন ও ৯০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

ভারতে প্রবেশ করতে মানতে হবে নতুন যে নির্দেশনা 

ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

না.গঞ্জে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ১৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১২

বিএএফ শাহীন কলেজের ছাত্র সাজিদ হত্যা মামলার আসামি ইশতিয়াক গ্রেপ্তার

১০

ফ্রান্সের বিপক্ষে কেন নরওয়ের শীর্ষ ১০ ফুটবলার খেলেননি

১১

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত ও পাকিস্তান

১২

দেশের প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন মারা গেছেন

১৩

চট্টগ্রামে শটগান ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

১৪

ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল

১৫

‘তুরাগ নদীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে খবরটি ভিত্তিহীন’

১৬

তিন দেশের ভ্রমণকারীদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা 

১৭

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৮

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইফাস্ট’ শুরু

১৯

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

২০
X