বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৫:০৭ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

১০০ কোটির পর এবার ঘরে ঘরে সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’

সামান্থা রুথ প্রভু। ছবি - সংগৃহীত
সামান্থা রুথ প্রভু। ছবি - সংগৃহীত

প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে সামান্থা রুথ প্রভুর ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা ‘মা ইন্টি বাঙ্গারাম’। নন্দিনী রেড্ডি পরিচালিত এবং রাজ নিদিমোরু সৃষ্ট অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমাটি আগামী ১৭ জুলাই থেকে স্ট্রিমিং হবে জিওহটস্টার-এ। ওটিটি প্ল্যাটফর্মটি সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে জানিয়েছে, ‘১৭ জুলাই... দেখো কীভাবে একে একে সবাইকে জবাব দেওয়া হয়। 'মা ইন্টি বাঙ্গারাম' ১৭ জুলাই থেকে জিওহটস্টারে।’

প্রেক্ষাগৃহে মুক্তির ২৮ দিন পর ওটিটিতে আসছে সিনেমাটি। বর্তমানে তেলেগু চলচ্চিত্রের ক্ষেত্রে চার সপ্তাহ পর ডিজিটাল মুক্তির যে ধারা চলছে, সেটিই অনুসরণ করেছে নির্মাতারা।

জিওহটস্টারের তথ্য অনুযায়ী, সিনেমাটি তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় দেখা যাবে। তবে আপাতত হিন্দি ডাব সংস্করণ মুক্তির কোনো পরিকল্পনা নেই। ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শক হিন্দি সংস্করণের দাবি তুললেও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা আসেনি।

সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্র স্বর্ণা, যার ভূমিকায় অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। বিয়ের দুই বছর পর প্রথমবার স্বামীর পরিবারে এসে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে সে। কিন্তু অন্য পুত্রবধূর সঙ্গে বারবার তুলনা এবং অতীত থেকে ফিরে আসা করুণা নামের এক ব্যক্তির উপস্থিতি স্বর্ণার জীবনে নতুন সংকট তৈরি করে। নিজের অন্ধকার অতীত গোপন রাখতে গিয়ে তাকে আবারও সহিংসতার পথে ফিরতে হয়।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গুলশন দেবাইয়া, দিগন্ত মানচালে, শ্রীমুখী, গৌতমী ও মঞ্জুষা মুক্কাভিল্লি। সংগীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণন। মুক্তির পর সমালোচক ও দর্শক—উভয়ের কাছ থেকেই প্রশংসা কুড়ায় ‘মা ইন্টি বাঙ্গারাম’। বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি রুপি আয় করে এটি ১০০ কোটির ক্লাবে জায়গা পাওয়া প্রথম নারীপ্রধান তেলেগু সিনেমার ইতিহাস গড়ে।

এই সাফল্যের পর এক সাক্ষাৎকারে সামান্থা জানান, মুক্তির আগে এক প্রদর্শক তাকে বলেছিলেন, ‘নায়িকাকেন্দ্রিক সিনেমা দেখতে কে আসবে? বড় নায়কের ছবি হলে মানুষ আসে, কিন্তু শুধু একজন নায়িকাকে কেন্দ্র করে বানানো সিনেমা কেউ দেখবে না।’ তবে বক্স অফিসের সাফল্যের মাধ্যমে সেই ধারণাকেই ভুল প্রমাণ করেছে ‘মা ইন্টি বাঙ্গারাম’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

কাতারের সাবেক আমিরের স্মরণে হবে ঢাকায় এক সড়কের নাম

বৃষ্টিতে বেহাল গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? জানাল সুপারকম্পিউটার

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরিয়ে রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা, শিগগিরই স্থাপন

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী

চলতি বছরের জুনে রাশিয়ার তীব্র হামলায় ইউক্রেনে সর্বোচ্চ প্রাণহানি

১০

নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

১১

মিথ্যা অভিযোগের জেরে বিমানের ক্রু শিমুর বিরুদ্ধে উল্টো মামলার নির্দেশ

১২

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত সময়ে শুরু হবে তো?

১৩

বন্যাদুর্গত হবিগঞ্জে ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা দিল বিজিবি

১৪

জগন্নাথপুরে পানি সরবরাহ বন্ধ, বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তি

১৫

আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেহরাব

১৬

আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

১৭

ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা

১৮

এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্নে সরকারের শিক্ষার্থীবান্ধব ৫ উদ্যোগ

১৯

রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই / ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ

২০
X