শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গত হবিগঞ্জে ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা দিল বিজিবি

বন্যাদুর্গত হবিগঞ্জে সহায়তা নিয়ে যাচ্ছে বিজিবি। ছবি : সংগৃহীত
বন্যাদুর্গত হবিগঞ্জে সহায়তা নিয়ে যাচ্ছে বিজিবি। ছবি : সংগৃহীত

বন্যাকবলিত হবিগঞ্জের দুর্গম ও জলাবদ্ধ এলাকায় আটকেপড়া মানুষের কাছে আধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে ত্রাণ ও নগদ সহায়তা পৌঁছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, গবাদিপশুর চিকিৎসা এবং খাদ্য সহায়তার মাধ্যমে ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম পরিচালনা করেছে বাহিনীটি।

রোববার (১৩ জুলাই) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যাদুর্গত বিভিন্ন গ্রামে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করে।

বিজিবি জানায়, বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৪০০টি পরিবারের সদস্যকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ২০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী এবং আরও ২০০টি পরিবারের জন্য রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া পশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পৃথক মেডিকেল টিম প্রায় ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করে।

দিনব্যাপী কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ড্রোন প্রযুক্তির ব্যবহার। এর মাধ্যমে দুর্গম ও জলাবদ্ধ এলাকায় আটকে থাকা মানুষের কাছে দ্রুত ও নিরাপদ উপায়ে শুকনো খাদ্যসামগ্রী এবং নগদ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

বিজিবির দাবি, দুর্যোগকালীন সময়ে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণে প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ কার্যকর ও সময়োপযোগী সমাধান হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

সমগ্র কার্যক্রমে নেতৃত্ব দেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। তিনি বিজিবির মানবিক ও প্রযুক্তিনির্ভর এ কার্যক্রম পরিদর্শন করে বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্প, পশু চিকিৎসা এবং ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণের উদ্যোগ বন্যাদুর্গত মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষ চিকিৎসাসেবা, ওষুধ, স্বাস্থ্যপরামর্শ, খাদ্য ও আর্থিক সহায়তা পেয়েছেন। দুর্যোগ মোকাবিলায় এটি একটি অনুকরণীয় উদ্যোগ।

এ সময় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বন্যার পানি পুরোপুরি নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম চলবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

১০

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

১১

যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি

১২

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

১৩

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা জারি

১৪

সকালের মধ্যে ৮ অঞ্চলে বৃষ্টির আভাস

১৫

গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়তে পারে আর্জেন্টিনার

১৬

খলিফা আল-থানির মৃত্যুতে অস্ট্রেলিয়ান মুসলিম কমিউনিটির শোক প্রকাশ

১৭

ফাইনালের আগে মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা

১৮

কোনো ট্রলারেরই নেই গভীর সমুদ্রের লাইসেন্স, তবুও বছরের পর বছর সাগরে যাত্রা

১৯

বিশ্ব ক্রীড়াঙ্গনে দুই টিনেজারের দাপট

২০
X