বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

‘একজন নারী-পুরুষের সম্পর্ক মানেই প্রেম নয়’

মৌনী রায়ের সঙ্গে দীর্ঘদিনের বন্ধু অর্জুন। ছবি: সংগৃহীত
মৌনী রায়ের সঙ্গে দীর্ঘদিনের বন্ধু অর্জুন। ছবি: সংগৃহীত

বলিউডের প্রেম-বিচ্ছেদের খেলা জমে উঠেছে। এই শোনা যায় কোনো তারকার বিয়ে, এই আবার আসে বিচ্ছেদের খবর। গত মে মাসে সুরজ নাম্বিয়ারের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন বলিউড ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়। সে সময় তাদের বিচ্ছেদ নিয়ে তোলপাড় পড়ে বিনোদন অঙ্গনে।

সিনেপাড়ায় নতুন গুঞ্জন—আবারও প্রেমে মজেছেন বঙ্গললনা মৌনী রায়! তারই দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ও টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানির সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন মৌনী রায়। এ ব্যাপারে মৌনী রায় নিশ্চুপ থাকলেও, ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন। একজন নারী ও পুরুষের সঙ্গে সম্পর্ক যে সব সময় প্রেম নয়, বন্ধুত্ব ও অন্য সম্পর্কও থাকতে পারে—বিষয়টি কঠোর ভাষায় বোঝাতে চেয়েছেন তিনি।

সম্প্রতি অর্জুন ও মৌনীর রেস্তোরাঁ থেকে ঘনিষ্ঠ অবস্থায় বেরোনোর একটি ভিডিও সামাজিকমাধ্যমে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হতেই নেটপাড়ায় এই তারকা যুগলের সম্পর্ক নিয়ে শুরু হয় মুখরোচক চর্চা। তবে মৌনী রায় সরাসরি অর্জুনকে ঘনিষ্ঠ বন্ধু বলে জানান। তারপরও ‘কঠিন সময়ে বন্ধুর পাশে থাকা’র এই সমীকরণকে অনেকেই প্রেমের তকমা দিতে শুরু করেন।

সিনেপাড়ায় গুঞ্জন ছড়াতেই অর্জুন বিজলানি প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিকমাধ্যমে তিনি এই জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। অর্জুন জানান, ‘১৫ বছরের বন্ধুত্ব হঠাৎ প্রেমে বদলে যায় না। চটকদার ও বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে কারও ইমেজ নষ্ট করার এই প্রবণতা সত্যিই হতাশাজনক।’ অর্জুন অনুরোধ করেন, শুধু লাইক আর ভিউ বাড়ানোর জন্য এ ধরনের কাজ যেন কেউ না করে।

আপাতত প্রেম নয়, বরং বিচ্ছেদের এই কঠিন সময়ে প্রিয় বন্ধুর হাতটাই শক্ত করে ধরে রেখেছেন অর্জুন—এটাই বাস্তব।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X